মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কয়লায় ১.৮ কিলোমিটারের মরা খাল পুনঃখনন কাজ উদ্বোধন

ফারুক হোসাইন রাজ : ৬টি গ্রামের ১৬০০ জন কৃষকের ৯৫০ একর জমিতে ধান,পাট,সরিষা, সাদা মাছ- গলদা এবং সবজি চাষাবাদ কৃষিতে পানির অভাব ও জলাবদ্ধতা দূর করতে সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া ও উত্তরণ SAFAL for IWRM প্রকল্পের আওতায় প্রায় ১.৮ কিলোমিটারের খাল পুনঃ খনন কার্যক্রম শুরু হয়েছে। খননের পর এই খাল থেকে কৃষকরা পানি নিতে পারবে এবং দীর্ঘদিন পানি স্বল্পতায় থাকা ৯৫০ একর জমির ফসলের সেচসহ উৎপাদন খরচ কমে যাবে ও ফসলের উৎপাদন বাড়বে এমন কথা জানিয়েছেন স্থানীয় কৃষকরা। মঙ্গলবার (২৭ ই ফেব্রুয়ারি ) বেলা ১০:০০ টায় সাতক্ষীরা কলারোয়া উপজেলার কয়লা ইউনিয়নের কুমারনল জোড়াপুলের মাইক্রো ওয়াটারসেড খালে দীর্ঘদিন পলি জমে ভরাট অবস্থায় থাকা প্রায় ১.৮ কিলোমিটারের খালটি পুনঃখনন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধান অতিথি কলারোয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রিফাতুল ইসলাম।

কুমারনল জোড়াপুলের মাইক্রো ওয়াটারসেড কমিটির উপদেষ্টা সদস্য মো: জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন কুমারনল জোড়াপুলের মাইক্রো ওয়াটারসেড কমিটির উপদেষ্টা সদস্য বীরমুক্তিযোদ্ধা জনাব আব্দুর রউফ ।

রাজকীয় নেদারল্যান্ড দূতাবাসের অর্থায়নে সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া ও এর সহযোগী সংস্থা উত্তরণ কর্তৃক বাস্তবায়িত SAFAL for IWRM প্রকল্পের আয়োজনে কুমারনল জোড়াপুলের মাইক্রো ওয়াটারসেড খাল পুনঃখনন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া ও উত্তরণ সূত্রে জানা যায়,কয়লা ও কুমারনল মাঠ থেকে শুরু হওয়া এই খালটির একড়া ও বুইতা বারোমাসি বড় খালে গিয়ে যুক্ত হয়েছে‌ । পুনঃখনন হওয়া এই খালটির দৈর্ঘ্য ১.৮ কি.মি. চওড়া গড় ২০ ফিট এবং গড় গভীরতা ধরা হয়েছে ৪-৫ ফিট। উপকারভোগী ৬ টি গ্রাম কুমারনল,কয়লা, কাশিয়াডাঙ্গা,শ্রীপতিপুর,একড়া ও বুইতা ।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার খান মো: আবরারুর রহমান, কয়লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সোহেল রানা, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার SAFAL for IWRM প্রকল্পের ম্যানেজার কৃষিবিদ মোস্তফা নুরুল ইসলাম , ফিন্যান্স অফিসার মারুফ হোসেন, উত্তরণ SAFAL for IWRM প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার কৃষিবিদ ইকবাল হোসেন, প্যানেল চেয়ারম্যান মো: আবুল হোসেন , রিজেনএগ্রি এন্ড সিএসএ প্রোগ্রাম অফিসার ফিরোজা আফরিন, কয়লা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: মহিদুল ইসলাম, ইউ পি সদস্য মো: মুনছুর আলী,মো: মফিজুল ইসলাম, মো: আ: আহাদ,মো: আ: মান্নান, মো: শাহাজদ্দীন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা জনাব মো: লুৎফর রহমান, প্রকল্পের ওয়াটার ক্লাস্টার অফিসার শাহিনা পারভীন ও মো: মিজানুর রহমান,ওয়াটার ক্লাস্টার ফ্যাসিলিটেটর মো: কামরুজ্জামান , খোকন সরদার ও গাজী তৌহিদ কুমারনল মাইক্রো ওয়াটারসেড কমিটির সদস্যাবৃন্দ প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে নাগরিক সংবর্ধনা

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক জননেতা হাবিবুল ইসলাম হাবিবকে জেলা নাগরিক অধিকার ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাজী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা

সাতক্ষীরায় আগামি ২২ আগস্ট অনুষ্ঠিতব্য হাজী সম্মেলন উপলক্ষ্যে কলারোয়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

কলারোয়ার সরসকাটি গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক অমলেন্দু বাবুর বিদায় সংবর্ধনা

কলারোয়া উপজেলার সরসকাটি আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠান প্রধান শিক্ষক অমলেন্দু বাবুর বিদায়বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন
  • কলারোয়ায় এসএসসি ফলাফলে শীর্ষে সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে ৮ পরীক্ষার্থীর জিপিএ-৫ লাভ, পাশের হার শতকরা ৮৩ ভাগ
  • কলারোয়ায় সততা স্টোর উদ্বোধন
  • কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ ব্যাবস্থাপনা কমিটির সভা
  • কলারোয়ায় রাস্তা উদ্বোধন ঘিরে জামায়াতের বিক্ষোভ, পরে বিএনপির উদ্বোধন ও বৃক্ষরোপ
  • আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির
  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন