মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কাজীরহাট ডিগ্রী কলেজের নব গঠিত গভনিং বডির পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠান

সাতক্ষীরার কলারোয়া উপজেলার ঐতিহ্যবাহি কাজীরহাট ডিগ্রী কলেজের জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক নব গঠিত গভনিং বডির পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় কলেজের আয়োজনে শিক্ষক মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কলেজ অধ্যক্ষ এস এম শহিদুল আলমের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের নব গঠিত গভনিং বডির সভাপতি কলেজের প্রাক্তন মেধাবী ছাত্র দৈনিক ইত্তেফাক পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার সাইদুর রহমান।

তিনি তার বক্তব্যে বলেন, কলেজের পূর্বের ভাবমূর্তি ফিরিয়ে আনতে হবে। এ জন্য কলেজ অধ্যক্ষ স্যারসহ সকল শিক্ষকদের আন্তরিক হবে হবে। এমনকি স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকতে হবে। বিশেষ করে শিক্ষকদের আন্তরিকতা ছাড়া কোন কিছু বাস্তবায়ন করা সম্বব না। এ প্রতিষ্ঠান আমাদের প্রিয় প্রতিষ্ঠান। কলেজের স্বচ্ছতা ফিরিয়ে আনতে কয়েকটি কমিটি করারও প্রস্তাব দেন তিনি তার বক্তব্যে। বিশেষ করে অর্থ কমিটি, একাডেমিক কমিটি, অডিট কমিটি, ক্রয় বিক্রয় কমিটি, শৃঙখলা কমিটির মাধ্যমে আইন ও নিয়ম অনুযায়ী আমি আমার দায়িত্ব পালন করতে চাই।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখের নব গঠিত কমিটির বিদে্যুাৎসাহী সদস্য শিক্ষক আজিজুর রহমান, হিতৈষী আব্দুল্লাহ ও শিক্ষক প্রতিনিধি আব্দুল কাদের।

এছাড়া বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কলেজের প্রাক্তন ছাত্র (৩৩ বিসিএসের শিক্ষা ক্যাডার) যশোর মহিলা কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক হাসানুজ্জামান, বিএনপি নেতা শেখ আমানুল্লাহ কলেজের সহকারী অধ্যাপক সাহাদাৎ হোসেন, উপজেলা বিএনপি’র প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক, কুশোডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান, বিএনপি নেতা খালিদ হোসেন, মাহফুজার রহমান, আনিছুর রহমান, রফিকুল ইসলাম, যুবদল নেতা আবু জাফর, ছাত্রনেতা শাহ আলম, আসাদুল্লাহ আল গালিব, এন টিভির সাংবাদিক পলাশ হোসেন, প্রভাসী টিভির সাংবাদিক মনির হোসেনসহ কলেজের সকল শিক্ষক,কর্মচারী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কলেজের অর্থনীতি বিভিাগের সহকারী অধ্যাপক আশিকুর রহমান।

একই রকম সংবাদ সমূহ

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় গতবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত