রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কেঁড়াগাছিতে মানবপাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নে মানবপাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ইউনিয়ন পরিষদ হলরুমে মানবপাচার প্রতিরোধ প্রকল্প এবং ব্রাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে ওই সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোখলেছুর রহমান পলাশ। সভাপতিত্ব করেন ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা নুরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা ব্রাকের এমআরসি কো-অর্ডিনেটর মো. হুমায়ুন রশিদ।

সভায় বক্তারা মানব পাচারের বর্তমান পরিস্থিতি, এর ঝুঁকি এবং প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, অসচেতনতা, দারিদ্র্য, দালাল চক্রের প্রলোভন এবং বৈধ কাগজপত্র ছাড়া বিদেশ গমন—এসব কারণে মানুষ বেশি হারে পাচারের শিকার হচ্ছে।

বক্তারা আরও বলেন, নিরাপদ অভিবাসন সম্পর্কে জনগণকে সচেতন করা, দালালদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং স্থানীয় পর্যায়ে তথ্য প্রচার জোরদার করা অত্যন্ত জরুরি।
সভায় ব্রাকের মাইগ্রেশন প্রোগ্রামের পক্ষ থেকে নিরাপদ অভিবাসন, বৈধ পথে বিদেশ গমন এবং প্রতারণা এড়ানোর বিভিন্ন দিক নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা উপস্থাপন করা হয়।

সভায় মানব পাচার প্রতিরোধে সবাইকে একসাথে কাজ করার আহবান জানানো হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

সারাদেশের ন্যায় সাতক্ষীরার কলারোয়ায় ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম

দীর্ঘদিন ধরে অন্যের বাড়ির পেছনে জরাজীর্ণ ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন করছিলেন স্বজনহীনবিস্তারিত পড়ুন

কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব

কামরুল হাসান।। সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়সহ ৩টিবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!
  • কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন
  • কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি
  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ