বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কেঁড়াগাছি হরিদাস ঠাকুর জন্মভিটা আশ্রমে শুরু হচ্ছে পঞ্চম দোল উৎসব

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছী শ্রীশ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুরের জন্মভিটায় ভগবান শ্রীকৃষ্ণের পঞ্চম দোলযাত্রা উপলক্ষে ৪দিন ব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

হরিদাস ঠাকুর জন্মভিটা আশ্রম পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক কার্ত্তিক চন্দ্র মিত্র জানান আগামী ১২ মার্চ সন্ধ্যা ৭টায় প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন।
১৩, ১৪, ১৫ মার্চ সোম, মঙ্গল ও বুধবার সকাল ৭ টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত নামসংকীর্ত্তন ভাগবত আলোচনা ও পদাবলী কীর্তন।

তিনি আরো বলেন আগামী ১৪ মার্চ মঙ্গলবার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সম্মতি জ্ঞাপন করেছেন সাতক্ষীরা-১ (কলারোয়া-তালা) আসনের মাননীয় সাংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ।

প্রধান আলোচক হিসাবে থাকবেন মনোরঞ্জন শীল গোপাল মাননীয় সংসদ ও সিনিয়র ভাইস চেয়ারম্যান হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ধর্ম বিষয়ক মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

এছাড়াও সাতক্ষীরা জেলা প্রশাসক, পুলিশ সুপার, তেত্রিশ বর্ডার-গার্ড বাংলাদেশ ব্যাটেলিয়ানের অধিনায়ক, কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, অফিসার ইনচার্জ, কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান, তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান, রাজনীতিক ও সুশিল সমাজের শীর্ষস্থানীয় ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

প্রতিবছর দেশ-বিদেশের লক্ষদিক ভক্ত সমাগম হয়। এবছর ভক্ত সমাগম আরো বেশী হবে বলে আশাকরছে আশ্রম পরিচালনা পরিষদ।

সাধারণ সম্পাদক সন্দীপ রায় বলেন
আশ্রমে আসা ভক্ত ও দর্শনার্থীদের সুবিধার্থে ৪ বিঘা জমির উপরে প্যান্ডেল তৈরি করার কাজ খুব দ্রুত শুরু হবে। সকাল থেকে সন্ধ্যা পযর্ন্ত খাওয়া, বিশুদ্ধ পানীয়জল ও প্রাথমিক চিকিৎসার ব্যাবস্থা থাকবে।

হরিদাস ঠাকুর জন্মভিটা আশ্রমের সভাপতি কার্ত্তিক চন্দ্র মিত্র সকল ভক্তদের উদ্দেশ্য বলেব। হরিদাস ঠাকুর জন্মভিটা আশ্রমের পক্ষথেকে সকলকে মঞ্চম দোল উৎসবে আসবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ও সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।

একই রকম সংবাদ সমূহ

পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পারখাজুরাবিস্তারিত পড়ুন

ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার ঝাঁপা আলিম মাদ্রাসার প্রাক্তন ছাত্রী মোছাঃবিস্তারিত পড়ুন

প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম

প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে এবার জাতিসংঘের বিশ্বমঞ্চে গুরুত্বপূর্ণ দায়িত্বে মনিরামপুরের সন্তান ড.বিস্তারিত পড়ুন

  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন