কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়


কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট।
বুধবার বিকালে স্থানীয় হাইস্কুল ফুটবল মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের খেলায় মুখোমুখি হয় কেঁড়াগাছি ফুটবল দল ও এসএম ফুটবল একাদশ সাতক্ষীরা ফুটবল দল।
উত্তেজনাপূর্ণ খেলায় কেঁড়াগাছিকে পরাজিত করে সাতক্ষীরা।
খেলার শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে ছিল আক্রমণ-পাল্টা আক্রমণের প্রতিযোগিতা। খেলার প্রথম অধ্যায়ে একটি গোল করে বিরতিতে যায় সাতক্ষীরা।
শেষ পর্যন্ত কেঁড়াগাছির খেলোয়াড়দের নৈপুণ্যে গোল সমতায় খেলাটি ট্রাইব্রেকারে গড়ায়। তবে ট্রাইব্রেকারে এস এম ফুটবল একাদশ জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে।
খেলাটি পরিচালনা করেন রেফারি রাশেদ। সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন রুহুল আমিন ও সাইদুল ইসলাম।
খেলা দেখতে মাঠে উপস্থিত ছিলেন বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী দর্শক।
টুর্নামেন্টকে ঘিরে কেঁড়াগাছিতে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
সাতক্ষীরার কলারোয়া উপজেলার হিজলদী মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন করাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
মোস্তফা হোসেন বাবলু,: সাতক্ষীরার কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
সাতক্ষীরার কলারোয়ায় সৌদি আরব ও পবিত্র মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদেবিস্তারিত পড়ুন


