কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা


কলারোয়ায় প্রীতি ফুটবল ম্যাচে রায়টা সবুজ সংঘ স্পোটিং ক্লাবকে ২-০গোলে হারিয়েছে কলারোয়া বলফিল্ড ফুটবল বয়েজ।
সোমবার (৩ আগস্ট) বিকালে কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুল ফুটবল মাঠে কলারোয়া বলফিল্ড ফুটবল বয়েজ বনাম রায়টা সবুজ সংঘ স্পোটিং ক্লাবের মধ্য প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্টিত হয়।
খেলার প্রথমার্ধে ৮ ও ২০মিনিটে কলারোয়া বলফিল্ড ফুটবল বয়েজের ৭নম্বর জার্সিধারী খেলোয়াড় নাইম গোল দুটি করে দলকে এগিয়ে নিয়ে মধ্য বিরতিতে যায়।
দ্বিতীয়ার্ধে আক্রমণ পাল্টা আক্রমনের মধ্য রেফারির শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত আর কোন গোল না হওয়ায় ওই ২গোলেই রায়টা সবুজ সংঘ স্পোটিং ক্লাবকে হারিয়ে জয় পাই স্বাগতিগরা।
খেলাটি পরিচালনা করেন মাসুদুর রহমান মাসুদ। তাকে সহযোগিতা করেন সাজিদ ও জীম।
বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন।
আগামীকাল (৪ আগস্ট) মঙ্গলবার একই মাঠে কলারোয়া ফুটবল একাডেমী বনাম কাজিরহাট প্রগতি সংঘের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্টিত হবে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
কলারোয়ায় ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন জাতীয় তরুন সংঘের নতুন কার্যনির্বাাহী কমিটি গঠন করাবিস্তারিত পড়ুন

কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান রিমু প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দের সাথেবিস্তারিত পড়ুন

কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
কলারোয়া ফুটবল মাঠ সংরক্ষণ ও তদারকির জন্য একটি মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠনবিস্তারিত পড়ুন


