শুক্রবার, জুন ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার হরিদাস ঠাকুর জন্মভিটা আশ্রমে সাবেক এমপি হাবিবকে সম্মাননা

বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবকে সম্মাননা দিয়েছে সাতক্ষীরার কলারোয়ার কেঁড়াগাছি শ্রীশ্রী বক্ষ্ম হরিদাস ঠাকুর জন্মভিটা আশ্রম ও মন্দির কর্তৃপক্ষ।

হরিদাস ঠাকুরের জন্মভিটা আশ্রম অক্ষয় তৃতীয়া অনুষ্ঠান উপলক্ষে ওই সংবর্ধনা প্রদান করা হয়।

বুধবার (৩০ এপ্রিল) দুপুরে আশ্রম প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে অনুরূপভাবে সম্মাননা জানানো হয় সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও কলারোয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সাবেক চেয়ারম্যান আশরাফ হোসেনকেও।

আশ্রম কমিটির সভাপতি সহকারী অধ্যাপক কার্তিক চন্দ্র মিত্রের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাবেক অধ্যক্ষ রইচ উদ্দীন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সাবেক অধ্যক্ষ আবু বকর সিদ্দিক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু, উপজেলা যুবদলের আহবায়ক এমএ হাকিম সবুজ, উপজেলা কৃষক দলের আহবায়ক মাস্টার মনিরুজ্জামান, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন।

আশ্রম কমিটি ও সনাতন হিন্দু ধর্মাবলম্বিদের পাশাপাশি অনুষ্ঠানে কেঁড়াগাছি ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মজিবুর রহমান, সাবেক সহ-সভাপতি বাবর আলী, সাবেক সহ-সভাপতি প্রভাষক আব্দুল মান্নান, সাবেক সাংগঠনিক সম্পাদক ডাক্তার সিরাজুল ইসলাম, ইউনিয়ন কৃষক দল আহবায়ক জিয়াউল ইসলাম জিয়া, সদস্য সচিব রবিউল ইসলাম সুজন, ইউনিয়ন যুবদল আহবায়ক মফিজুল ইসলাম রানা, সিনিয়র যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম, সদস্য সচিব আখতারুজ্জামান আক্তার, যুবদল নেতা ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান মুক্তি, স্বেচ্ছাসেবক দল আহবায়ক মহসিন কবির, সদস্য সচিব ডাক্তার হাবিবুর রহমান, ছাত্রদল সভাপতি তারেক আজিজ, ছাত্রদল নেতা হাবিবুর রহমান শাওন, আরাফাত হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে প্রধান অতিথি হাবিবুল ইসলাম হাবিবসহ নেতৃবৃন্দ ভারত সীমান্ত সংলগ্ন সোনাই নদীর পাড় পরিদর্শন করেন।

ছবিতে…

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কলারোয়ায় স্কাউটস’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত