বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া এসিল্যান্ড অফিসে রহস্যজনক চুরি, খোয়া যায়নি কিছুই

মোস্তফা হোসেন বাবলু ও দেলোয়ার হোসেন: সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা এসিল্যান্ড (ভূমি) অফিসে রহস্যজনক চুরির ঘটনা ঘটছে, তবে এতে খোয়া যায়নি কিছুই। বুধবার (২৯ নভেম্বর) দিবাগত রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কার্যালয়ে ওই চুরির ঘটনা ঘটে।

বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, ওই কার্যালয়ের নতুন ভবনের পিছন দিক থেকে জানালার দুইটি রড কাটা। চোর বা চোরের দল সেখান দিয়ে হয়তো ভিতরে প্রবেশ করে। কেটে ফেলেছে জানালা ও রডের দরজা। কার্যালয়ের ফাইল কেবিনেট সংরক্ষিত কাগজপত্র সব ঠিক আছে।

এ বিষয়ে অফিসের প্রধান অফিস সহকারী জানান, চোর অফিসের প্রতিটি আলমারি খুলেছে। কিন্তু দেখছি কিছুই নিয়ে যায়নি। এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিফাতুল ইসলাম বলেন, ‘প্রতিদিনের মত সকালে কার্যালয়ে এসে জানতে পারি- চোর জানালার রড কেটে ভিতরে ঢুকেছে। বিষয়টি আমার ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে। পুলিশ এসে তদন্ত করে।

জানা গেছে, অফিসে মহসিন নামে এক ব্যক্তি রাতে নাইট গার্ডের দায়িত্বে আছেন। কিন্তু এ বিষয়ে সে কিছুই বলতে পারেননি।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মোস্তাফিজুর রহমান বলেন, ‘উপজেলা ভূমি অফিসে চুরির ঘটনায় জিডি পেয়েছি। বিষয়টির তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। চোর ধরতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।’

উল্লেখ্য, গত কয়েক মাসে উপজেলায় বিভিন্ন জায়গায় চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন অনেকেই।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরার কলারোয়ায় মাংসে পানি দিয়ে ওজন বাড়ানোর অভিযোগে দুই মাংস ব্যবসায়ীকে মোটবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!