বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া রিপোর্টার্স ক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা কলারোয়া রিপোর্টার্স ক্লাবে পবিত্র রমজান উপলক্ষে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ ২০২৫) সন্ধ্যায় ক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম।

মাওলানা আসাদুজ্জামান ফারুকীর সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় বক্তারা রমজানের তাৎপর্য, সাংবাদিকতার নৈতিক দায়িত্ব এবং সমাজের উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা করেন। প্রধান অতিথি মোঃ জহুরুল ইসলাম বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ।

সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে তারা দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।”এ সময় আরো বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, উপদেষ্টা, অ্যাডভোকেট আব্দুল আল হাবিব, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক, ডাক্তার শফিকুল ইসলাম, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি মোশারফ হোসেন।

দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সবাই একসাথে ইফতার গ্রহণ করেন। দোয়া ও মোনাজাত করেন শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক তোফাজ্জল হোসেন সেন্টু।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কলারোয়ায় প্রস্তুতিমূলক সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান