শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার গ্রামাঞ্চলের পাকা সড়কগুলো ধানের খড়কুটোর দখলে!

সাতক্ষীরার কলারোয়া উপজেলার ১২টি ইউনিয়নের গ্রামীণ পাকা সড়ক গুলোতে দখল শুরু হয়েছে ধানের খড়কুটো, গৃহবধু আর কৃষক-কৃষাণীর।

সরেজমিনে উপজেলার বিভিন্ন গ্রামীণ সড়ক ঘুরে দেখা গেছে, ধান কেটে ঝাড়ার পর যে খড়কুটো হয় সেগুলো পাকা রাস্তায় দিয়ে চিটা উড়ানোর কাজ করছেন গ্রামের গৃহবধূরা আর কৃষক-কৃষাণীরা। তাছাড়া বিভিন্ন স্থানে ধান ও বিচুলী পল শুকানো হচ্ছে প্রায় রাস্তাজুড়ে ও ব্রিজ-কালভার্টের উপর।
এতে করে ঘটছে বা ঘটার সম্ভাবনা তৈরী হচ্ছে দুর্ঘটনা। বিপাকে আর ভোগান্তিতে পড়েছেন রাস্তায় চলাচলরত মানুষ।

বাড়িতে তেমন জায়গা না থাকা, বাতাস না থাকা, ছায়া থাকা এবং রাস্তায় রোদ ও বাতাস থাকায় অনেকেই ধানের খড়কুটোর চিটা উড়ানো ও বিচুলী পল শুকানো কাজে পাকা রাস্তাকে বেছে নিচ্ছেন।

উপজেলার রায়টা গ্রামের নজরুল ইসলাম জানান, ‘আমি কলাটুপি বাজারে আসার সময় মেহমানপুর মাঠের ভিতরের পাকা রাস্তায় ধানের খড়কুটো বিছানো ছিলো। আমার মোটরসাইকেলের চাকায় খড়কুটো পেঁচিয়ে যায়। এতে আমি মোটরসাইকেল থেকে পড়ে যায়।’

যশোর থেকে তারিফ নামের আরেক ব্যক্তি কলারোয়ায় আসার পথে অনুরূপ দুর্ঘটনার শিকার হয়েছেন বলে জানান।

উপজেলার বিভিন্ন এলাকার পাকা রাস্তা, বড়ালী, হিজলদী ব্রিজসহ কার্লভার্টের উপর ওই রকম দৃশ্য চোখে পড়ছে।

এভাবে রাস্তায় খড়কুটো বিছানো থাকলে বড়ধরনের দুরঘটনা ঘটতে পারে এ বিষয়ে প্রসাসনের সু দৃষ্টি কামনা করেছেন সচেতনমহল।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া পৌরসভায় কমিউনিটি লিডারদের নিয়ে পানি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন মসজিদের অংশগ্রহণে পানি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষকদের প্রশিক্ষণ (Trainingবিস্তারিত পড়ুন

চাঁদপুরের ইলিশ বিক্রয়ের নামে অভিনব প্রতারণা, মাছও পেলো না- টাকাও গেলো!

ফেসবুকসহ বিভিন্ন স্যোশাল মিডিয়া বড় বড় ইলিশের ছবি ও ভিডিও। চাঁদপুরের ইলিশবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুই ক্লিনিককে জরিমানা, কার্যক্রম বন্ধ

কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ক্লিনিককে জরিমানা করা হয়েছে এবং একই সাথেবিস্তারিত পড়ুন

  • দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান
  • সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু
  • দিল্লি হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাইদুর রহমানের নিয়োগে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন
  • সাংবাদিক সাইদুর রহমান দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ পাওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন
  • কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার
  • সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা
  • কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক
  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ