শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সংবর্ধনা অনুষ্ঠানে স্বর্ণের নৌকা উপহার পেলেন বেনজির হেলাল

কলারোয়ার সোনাবাড়ীয়া ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল গণসংবর্ধনা অনুষ্ঠানে স্বর্ণের নৌকা উপহার পেয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যার পর সোনাবাড়ীয়া ইউনিয়নের বুঝতলা আবু বকর সিদ্দিকী সিনিয়র আলিম মাদরাসা ময়দানে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন বড়ালী ও শ্রীরামপুর গ্রামবাসী।

অনুষ্ঠানের শুরুতে বেনজির হোসেন হেলালকে ফুল দিয়ে বরণ করে নেন স্থানীয় জনসাধারণ। এসময় বড়ালী ও শ্রীরামপুর গ্রামবাসীর পক্ষ থেকে নবনির্বাচিত চেয়ারম্যানকে স্বর্ণের নৌকা (ব্যাচ) উপহার দেওয়া হয়।

শিক্ষানুরাগী ও সমাজসেবক আব্দুর রশিদ সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- যশোর নতুনহাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ মোয়াজ্জেম হোসেন।

সাবেক ইউপি সদস্য তবিবর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নবনির্বাচিত ইউপি সদস্য ইকবাল হোসেন, আশরাফুল ইসলাম, সাইদুল ইসলাম, মেহেরুল্লাহ, নূরুল ইসলাম, সাদ্দাম হোসেন, নূর হোসেন, মাহমুদুল আলম, আল আমীন হোসেন, ইউপি সদস্যা নাদিরা সুলতানা, রহিমা খাতুন, নাজমা খাতুন শিল্পী।

এছাড়া আরও উপস্থিত ছিলেন- ২নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি আব্দুর রকিব, ৩ ওয়ার্ডের সভাপতি রুহুল কুদ্দুস, ৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক হাশেম আলী, ৪নং ওয়ার্ডের সভাপতি সাহেব আলী, ৫নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক রেজাউল রেজা, ৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আলতাফ, ৭নং ওয়ার্ডের সভাপতি আবুল কাশেম, ৮নং ওয়ার্ডের সভাপতি লিয়াকত আলী গাজী, ৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক খায়রুল বৈদ্য, ৯নং ওয়ার্ডের সাধারন সম্পাদক আব্দুর রহিম বাবলু, বি বি আর এন এস ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়েস আলী সিদ্দিক, বুঝতলা আবু বক্কর সিদ্দিকী সিনিয়র মাদ্রাসার প্রিন্সিপাল জনাব আব্দুল হাই, শ্রীরামপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, যুবলীগ নেতা জাকির হোসেন, হাসান, মহিদুল।

ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ, শিক্ষক ওলিউর, কামরুজ্জামান, নাজমুল হক তুহিন, শ্রমিক লীগ নেতা রবিউল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগ নেতা রুবেল। এছাড়াও উপস্থিত ছিলেন- ডিকল, আসাদুল, পলাশ, আলমগীর , আরিফ, ইউনুচ, আব্দুল আজিজ , রাসেল, অহিদ আশিক ছোট্রু, রিপন, ইমরান, মিন্টু প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ ব্যাবস্থাপনা কমিটির সভা

শনিবার সকাল ১১টায় হাইস্কুল মার্কেটে কলারোয়া ফুটবল মাঠ কে সংরক্ষণ ও তদারকিরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় রাস্তা উদ্বোধন ঘিরে জামায়াতের বিক্ষোভ, পরে বিএনপির উদ্বোধন ও বৃক্ষরোপ

সাতক্ষীরার কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নের সিংহলাল বাজার থেকে নারানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়বিস্তারিত পড়ুন

আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির

সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী জনশক্তি শিক্ষাবিস্তারিত পড়ুন

  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়