শুক্রবার, জুন ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার সোনাবাড়িয়া ইউনিয়ন আ’লীগের কর্মীসভায় ফিরোজ আহম্মেদ স্বপন

কলারোয়ায় সোনাবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে শুক্রবার (২৯ অক্টোবর) বিকালে সোনাবাড়িয়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত কর্মীসভায় সংগঠনকে গতিশীল করতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি-সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও দ্বাদশ সংসদ নির্বাচনে সাতক্ষীলা-১ (তালা-কলারোয়া) সংসদীয় আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশি ফিরোজ আহম্মেদ স্বপন।

তিনি কর্মীসভায় মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার গ্রামীন অবকাঠামোসহ উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে আগামী ২০২৩ সালে দ্বাদশ সংসদ নির্বাচনে পুন:রায় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দলের প্রার্থীদেরকে নির্বাচিত করে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য তৃণমূল স্তরের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে দলের কাজ করার আহবান জানান।

তিনি সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) সংসদীয় আসনের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে আগামী সংসদ নির্বাচনে জনগণের প্রত্যাশা পূরনে আ’লীগ দলীয় নৌকা প্রতীকের মনোনয়ন পেতে আশাবাদ ব্যক্ত করেন। সভায় সোনাবাড়িয়া ইউনিয়ন আ’লীগের আহবায়ক অবসরপ্রাপ্ত শিক্ষক সু-প্রসাদ চৌধুরীর সভাপতিত্বে কর্মীসভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক শপথ প্রাপ্ত সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবি, আ’লীগ নেতা সরদার আমজাদ হোসেন, উপজেলা স্বেচ্ছা সেবকলীগ সভাপতি আশিকুর রহমান মুন্না, আ’লীগ নেতা আবু বক্কর ছিদ্দিক লাভলু, আ’লীগ নেতা আব্দুস সালাম, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি রাজু আহম্মেদসহ অসংখ্য স্থানীয় আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

কর্মীসভার পূর্বে উপজেলা আ’লীগের সভাপতি-সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও দ্বাদশ সংসদ নির্বাচনে সাতক্ষীলা-১ (তালা-কলারোয়া) সংসদীয় আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশি ফিরোজ আহম্মেদ স্বপন সোনাবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় দলীয় নেতা-কর্মীদের সাথে গণসংযোগ করেন বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কলারোয়ায় স্কাউটস’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত