শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় আরো ৩ ব্যক্তির করোনা শনাক্ত ।। আক্রান্ত ৫২ জনের মধ্যে সুস্থ ১৮

কলারোয়ায় নতুন করে আরো ৩ ব্যক্তির করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।

এ নিয়ে করোনায় আক্রান্ত মোট ৫২ জনের মধ্যে ইতোমধ্যে ১৮ জনকে করোনামুক্ত ঘোষনা করা হয়েছে। করোনামুক্ত হওয়ার দ্বারপ্রান্তে রয়েছেন আরো কয়েকজন। ফলে বর্তমানে উপজেলায় ৩৪ জন করোনা আক্রান্ত ব্যক্তি বিভিন্নভাবে চিকিৎিসাধীন রইলেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) নতুন করে করোনা পজিটিভ শনাক্ত হওয়া ব্যক্তিরা হলেন উপজেলার যুগিখালী ইউনিয়েনের পাঁচনল গ্রামের রফিকুল ইসলাম (৫০), পৌরসভার গদখালি গ্রামের শাহাজান কবির বাবলু (৪৬) ও পৌরসদরের বাজার সংলগ্ন এলাকার হোসনেয়ারা (৬০)। এরমধ্যে হোসনেয়ারা গত দু’দিন আগে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করা হলে করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।

ইউএইচ এন্ড এফপিও ডাক্তার জিয়াউর রহমান জানান, ‘১৪ জুলাই পর্যন্ত ৫৮৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলে ইতোমধ্যে ল্যাব থেকে ৫৬৫ জনের রিপোর্ট এসেছে।

এদিকে, নতুন আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লকডাউন করা হয়েছে বলে জানিয়েছেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর-উল-গীয়াস।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সাতক্ষীরার কলারোয়া পৌর শহরে উপজেলা যুবদল,বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে অবৈধ ভারতীয় মালামাল জব্দ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩ লাখ ৯২ হাজারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠিত হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শনে হাফিজুর রহমান
  • কলারোয়ায় আদালতের আদেশ অমান্য করে দোকান নির্মাণের চেষ্টার অভিযোগ
  • কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ওষুধ জব্দ
  • কলারোয়ায় সিসিডিবির আয়োজনে যুবদের ব্যবসার ব্যবস্থাপনা প্রশিক্ষণ
  • কলারোয়ায় টিসিবির পণ্য বিতরণ, ১০ টাকায় পেয়ে সন্তোষ প্রকাশ
  • কলারোয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন।। র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাধারণ মানুষের হৃদয় জয় করা নেতা ছিলেন শহীদ জিয়া : সাবেক এমপি হাবিব
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৯ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
  • কলারোয়ায় সাবেক মেয়র আকতারুলের বিরুদ্ধে দেওয়া বক্তব্য প্রত্যাহার, সংবাদ সম্মেলনে দুঃখ প্রকাশ
  • কলারোয়ায় ৩দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিন অনুষ্ঠিত
  • কলারোয়ায় বিএনপির মেম্বার প্রার্থী বাছাইয়ে ৫ সদস্যের কমিটি গঠন
  • কলারোয়ায় সাংবাদিকদের সঙ্গে শফিউল আলম শফির মতবিনিময়