রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় কেন্দ্রীয় শহীদ মিনারের সৌন্দর্য বর্ধন কাজের উদ্বোধন

সাতক্ষীরার কলারোয়া কেন্দ্রীয় শহিদ মিনারের বাউন্ডারী ওয়াল ও সৌন্দর্য বর্ধন কাজের উদ্বোধন করা হয়েছে। রোববার (৩১অক্টোবর) সকালের দিকে কলারোয়া সরকারি জি.কে.এম.কে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারে ওই কাজের উদ্বোধন করা হয়।

কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী ও পৌরসভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই কাজের উদ্বোধন ঘোষনা করেন। এডিবি’র অর্থায়নে ৩লাখ, ৪৭ হাজার,৬শ, ৭২ টাকা মূল্যের বাউন্ডারি ওয়াল সংস্কার ও সৌন্দর্য বৃদ্ধি, ফ্লোর ঢালাই, ফোল্ডিং গেট নির্মাণ, তিনপাশে সৌন্দর্য বৃদ্ধির জন্য ফুলের টব বসানো, স্টিক লাইট স্থাপন করার জন্য এই অর্থ বরাদ্দ দেওয়া হয়।

এ সময়ে সেখানে উপস্থিত ছিলেন-কলারোয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপ-সহকারী প্রকৌশলী অশীম চন্দ্র, ওয়ার্ক এ্যাসিট্যান্ট কার্য সহকারী ইমরান হোসেন, কাউন্সিলর শেখ জামিল হোসেন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর দিথী খাতুন ও সংশ্লিষ্ট কাজের ঠিকাদার মোস্তাফিজুর রহমান মোস্তাক প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সিসিডিবি’র সম্প্রীতি প্রকল্পের পরামর্শক কমিটি গঠন

কলারোয়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি’র উদ্যোগে সম্প্রীতি প্রকল্পের পরামর্শক কমিটি গঠন করাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৬ আসামি গ্রেফতার

২৪ শে অক্টোবর শনিবার সাতক্ষীরার কলারোয়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে জিআর ওবিস্তারিত পড়ুন

কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাক, সম্পাদক ফারুকী

সাতক্ষীরার কলারোয়া রিপোর্টার্স ক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে অসহায় হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ
  • কলারোয়ার চন্দনপুরে পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন বিএনপি নেতা মন্টু
  • কলারোয়ার কাজীরহাট কলেজের ভর্তি অনুমোদন দিয়েছিলেন তৎকালীন কলেজ পরিদর্শক প্রফেসর আবু নসর
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, বর্জ্য ব্যবস্থাপনায় জমি পরিদর্শন
  • নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন।। সভাপতি-সালাম, সম্পাদক বাকী বিল্লাহ, সাংগঠনিক আলিম
  • কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”
  • কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন
  • ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন
  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন