মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় জাতীয় শোক দিবস উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা

কলারোয়া উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি ’জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানরে ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭আগস্ট) বিকালে পৌরসদরের পশুহাট মোড় সংলগ্ন দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।

সভায় দলটির সিনিয়র সহ-সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক খায়বার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ভারপ্রাপ্ত পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, যুগ্ম সম্পাদক ইউপি চেয়ারম্যান সামছুদ্দীন আল মাসুদ বাবু, যুগ্ম সম্পাদক ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল. সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, যুবলীগ সভাপতি কাজী আসাদুজ্জামান শাহাজাদা, সাংগঠনিক সম্পাদক বেনজির হোসেন হেলাল, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যান প্রধান শিক্ষক নূরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান এসএম মনিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আসলামুল আলম আসলাম, মনিরুল ইসলাম মনি, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আবুল কালাম, ইউপি সদস্য আব্দুর রশিদ, কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এড. শেখ কামাল রেজা, অধ্যাপক ইউনুছ আলী, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, আব্দুর রহমান, আনছার আলী, মাস্টার হাফিজুর রহমান, জাহাঙ্গীর হোসেন, পৌর কাউন্সিলর আকিমুদ্দীন আকি, পৌর কাউন্সিলর মফিজুল ইসলাম, পৌর কাউন্সিলর মেজবাহউদ্দীন নিলু, খুলনা বিভাগীয় সাবেক ছাত্রলীগ নেতা আব্দুস সালাম, রামলাল দত্ত, সাহেব আলী, স্বেচ্ছাসেবকলীগ নেতা আশিকুর রহমান মুন্না, যুবলীগ নেতা আবু সাঈদ, মহিলা আ.লীগ নেত্রী রহিমা বেগম কাজল, ছাত্রলীগ নেতা নাঈম প্রমুখ।

সভায় কলারোয়া পৌরসভা ও উপজেলার ১২টি ইউনিয়নে পৃথকভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক (১৫ আগস্ট) দিবস উদযাপনে আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান ও কাঙ্গালি ভোজ অনুষ্ঠিত হবে বলে দলীয় সূত্রে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

সাতক্ষীরার কলারোয়া উপজেলার হিজলদী মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন করাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড

মোস্তফা হোসেন বাবলু,: সাতক্ষীরার কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরার কলারোয়ায় সৌদি আরব ও পবিত্র মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক