শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় প্রতিদিন এক পুকুরে ৫ হাজার মানুষের গোসল!

সাতক্ষীরার কলারোয়া পৌর সদরের হাজারও মানুষ রমজান মাসে গোসলের পানির অভাবে তীব্র ভুগান্তির শিকার হচ্ছেন।

শুস্ক মৌসুমে ভূপৃষ্টে তলদেশে পানির লেয়ার নিচে নেমে যাওয়ায় নলকুপ ও গভীর নলকুপে কোন পানি উটছে না। যেমন পান করা পানির অভাব তেমনি গোসল করা পানির ও অভাব। ফলে প্রয়োজনের তাগিদে যেতে হচেছ পৌর সভার বিভিন্ন নদ-নদী, পুকুর পুশকানিতে, কিন্তু সেখানেও পানি শুকিয়ে যাওয়ার অতিক্রম হয়েছে।

তবে পৌরসদরের ১নং তুলশীডাংগা, ৩নং গদখালী ও ২নং তুলশীডাংগা ওয়ার্ডসহ বাজারের ব্যবসায়ীরা, মুদিদোকনদার, রাজমিস্ত্রী, কাটমিস্ত্রী বহুশ্রেনী পেশার হাজার মানুষের একটি মাত্র পুকুর সেটা হল উপজেলা পরিষদের পুকুর। যেখানে প্রতিনিয়ত ৫হাজার মানুষের গোসল ও সাংসারিক কাজে ব্যবহারের জন্য একটি মাত্র পুকুর। এই পুকুরে নারী ও পুরুষের আলাদা পাকা দুইটি সিঁড়িঘাট রয়েছে। কিন্তু একই সাথে সিঁড়িঘাটে শতাধিক মানুষ কাজ করতে আসায় প্রতিনিয়ত ভিড় লেগেই থাকে।

পানি সমস্যা নিরসনে পুকুরে আরও পাকা সিঁড়িঘাট নির্মাণের দাবি পৌর বাসীর।

দীর্ঘদিন ধরে গ্রামের মানুষের সাংসারিক কাজ-কর্ম করা ও শারীরিক পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যকর পরিবেশ সুরক্ষায় এই পুকুরের পানি ব্যবহার হয়ে আসছে। কলারোয়া উপজেলা পরিষদ, প্রশাসন, পৌরসদর, পৌর বাজারের মানুষের একমাত্র ভরসা এই পুকুর।

বৃহস্পতিবার দ্বিতীয় রমজান তক্ত দুপুরে নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাঙ্গলর সামনের পুকুর ঘাটে গিয়ে দেখা যায়, এই পুকৃুরের সিঁড়িঘাটে শতাধিক মানুষ এক সাথে গোসল করছেন। তা দেখে মনে হচ্ছে পুকুরে গোসল প্রতিযোগিতা বা উৎসব চলছে। পুকুরের পাকা সিঁড়িতে বসে যার যেমন খুশি পরিস্কার পরিচ্ছন্নতার কাজ করছেন। কেউ সাবান দিয়ে শরীর ঘষছেন, কেউ কাপড় কাচছেন, কেউ পুকুরের পানিতে ডোবাডুবি করছেন। এ যেন এক মহামিলন মেলা।

পুকুরপাড়ের পূর্ব পাশের রয়েছে আরও একটি বেষ্টনী দেওয়া সিঁড়িঘাট। সেই সিঁড়িঘাটে এলাকার নারীরা দৈনন্দিন গোসল কাজসহ সাংসারিক কাজ করে আসছেন। পৌর সদরের পাশ দিয়ে বয়ে গেছে ছোট একটি বেতরাবতী নদী, কিন্তু সেই নদীটা শুকুয়ে গেছে।

পৌরবাসী বাসিন্দা মুনছুর আলী ও সিরাজুল ইসলাম বলেন, আমাদের এই পৌর সভার ০৩ ওয়ার্ডে নেই কোন সাপ্লাই পানি, আছে কয়েকটা নলকুপ সেটাতে পানি ওঠে না। পুকুরের পানি গোসল ও কাপড় কাচায় এবং অন্যান্য কাজে ব্যবহার করে আসছি আমরা। কিন্তু নলকুপের পানির অভাব। আমাদের পানি সংকট নিরসনে কেউ উদ্যোগ নিচ্ছেন না।’

গোলজার হোসেন, আব্দুল লতিফ মিয়া বলেন, ‘প্রতিদিন এই পুকুরের সিঁড়িঘাটে মানুষ গোসলের জন্য ভিড় করেন। শুক্রবারে বেশি ভিড় হয়। এভাবে চলে আসছে যুগ যুগ ধরে। আমাদের পানি সংকট নিরসনে সংশিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।’

পৌর সদরের মিলন মিয়া বলেন, ‘আমার বাড়িতে গোসল করার ব্যবস্থা নেই। আমরা উপজেলা প্রশাসনের কাছে সুদৃষ্ঠি কামনা করছি যাহাতে তাড়াতাড়ি প্রতি বছরের ন্যায় পানির ব্যবস্থা করতে। আমরা এটা থেকে পরিত্রাণ চাই।’

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাক, সম্পাদক ফারুকী

সাতক্ষীরার কলারোয়া রিপোর্টার্স ক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে অসহায় হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ

কলারোয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায়, দরিদ্র ও দুস্থ হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে শাড়িবিস্তারিত পড়ুন

কলারোয়ার চন্দনপুরে পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন বিএনপি নেতা মন্টু

মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৭নম্বর চন্দনপুর ইউনিয়নের দুটি দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার কাজীরহাট কলেজের ভর্তি অনুমোদন দিয়েছিলেন তৎকালীন কলেজ পরিদর্শক প্রফেসর আবু নসর
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, বর্জ্য ব্যবস্থাপনায় জমি পরিদর্শন
  • নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন।। সভাপতি-সালাম, সম্পাদক বাকী বিল্লাহ, সাংগঠনিক আলিম
  • কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”
  • কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন
  • ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন
  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা