শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বাড়িঘর ভাংচুরসহ ভিটাবাড়ির সম্পত্তি জোরপুর্বক দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কলারোয়ার মামলাবাজ কাশেম আলী কর্তৃক এক নীরিহ ব্যক্তির বাড়িঘর ভাংচুর করে ভিটাবাড়ির সম্পত্তি জোরপুর্বক দখলের অভিযোগ উঠেছে। রোববার (১৮ সেপ্টেম্বর) সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন উপজেলার দলুইপুর গ্রামের মৃত কফিল উদ্দীনের পুত্র ভুক্তভোগী আব্দুল কাদের সরদার। তিনি এ সময় এ ঘটনার প্রতিকারসহ তার সম্পত্তি ফিরে পাওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

তিনি তার লিখিত বক্তব্যে বলেন, কলারোয়ার দলুইপুর মৌজায় হাল দাগ ৫৭১ ও ৫৭৩ দুটি দাগে ১ এক ৪৪ শতক জমির মধ্যে ৮১ শতক জমিতে মেহগুনি ও আমগাছ লাগিয়ে এবং সেখানে বাড়িঘর নির্মাণ করে বাপ দাদার আমল থেকে দীর্ঘ ৮০ বছর যাবত ভোগ
দখল করে আসছি। একই গ্রামের মৃত মোতালেব সরদারের পুত্র কাশেম আলী-গং জমির পশ্চিম সীমানায় ৪৮ শতক জমিতে বসবাস করে আসছে। সম্পত্তির পিছনের অংশে কাশেম আলীর বাপ দাদার কবরস্থান রয়েছে। সম্প্রতি কাশেম আলী বাপ দাদার কবরের স্থানের জায়গা ছাড়াও জোরপূর্বক আমার বাড়ির উঠানের সম্পত্তি দখল করে নিচ্ছে। আমার ৮টি মেহগুনি গাছ একটি নারিকেল গাছ কর্তন করেছে। আমার রান্না ঘর, বসত ঘরের দেওয়াল বেড়া ভেঙে বাড়ির উঠানের জমি দখল করে নিয়েছে। আমি বাধা দিলে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র সস্ত্র দিয়ে আমার ও আমার পরিবারের সদস্যদের খুন জখম করার হুমকি দেয়। আমি নিরুপায় হয়ে এ ঘটনার বিবরণ উল্লেখ করে গত ইং ১৩.০৪.২২ তারিখে কলারোয়া থানায় কাশেম আলীসহ ১২ জনের বিরুদ্ধে
একটি সাধারণ ডায়েরি করেছি। যার নং-৬৩৫, এছাড়া গত ইং ১৫.৬.২২ তারিখে সাতক্ষীরার বিজ্ঞ বিচারকের আদালতে ১২ জনের বিরুদ্ধে ১৪৫ ধারায় একটি মামলা
দায়ের করেছি। যার মামলা নং- সি আর পি ৬৭৫/২২।

তিনি আরো বলেন, পর সম্পদ লোভী কাশেম আলী আইন আদালতের শালিস বিচারের তোয়াক্কা না করে সম্প্রতি আমার উঠানে ইট গাদা করে রেখেছে। ১৪৫ ধারার তদন্ত কর্মকর্তা সহকারী কমিশনার ভুমি বামনখালী কলারোয়াকে মোটা অংকের টাকার বিনিময়ে সঠিক তদন্ত প্রতিবেদন না দিয়ে সত্য ঘটনা আড়াল করে কাশেম আলীর পক্ষে তদন্ত প্রতিবেদন আদালতে
দাখিল করেছে। আমি ঘটনার তদন্ত পূর্বক ন্যায় বিচার প্রার্থনা করছি।

দীর্ঘ ৫ বছর যাবত কাশেম আলী গং একের পর এক মিথ্যা মামলায় জড়িয়ে আমার ও আমার
পরিবারের সদস্যদের বিভিন্নভাবে হয়রানি ও আর্থিকভাবে ক্ষয়ক্ষতি করছে। অসামাজিক পর সম্পদলোভী সন্ত্রাসী মামলাবাজ কাশেম আলী গংয়ের দখল ও কবল
থেকে আমি আমার সম্পত্তি ফেরত চাই। সংবাদ সম্মেলন থেকে তিনি এ সময় তার সম্পত্তি ওই অবৈধদখল দারের কবল থেকে উদ্ধারের জন্য সাতক্ষীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিস্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার কোমরপুরে চার দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

সাতক্ষীরার ধুলিহর ইউনিয়নের কোমরপুরে চার দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার শিবপুরে এমএসপি ও এমএনপি সদস্যের সমন্ময় সভা

সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্ময় সভাবিস্তারিত পড়ুন

টানা বৃষ্টিতে জলাবদ্ধতার কবলে সাতক্ষীরা, জনভোগান্তি চরমে

দুই সপ্তাহের টানা বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতার কবলে পড়ছে সাতক্ষীরার বিস্তীর্ণ এলাকা এতে ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থা, ডুবে গেছে বাড়িঘর ও ছড়িয়ে পড়েছে পানিবাহিত রোগ, অচল হয়ে পড়া ড্রেনেজ ব্যবস্থা। অপরিকল্পিতভাবে মাছের ঘেরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে ৫ দফা দাবিতে মানববন্ধন
  • সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত
  • ​সাতক্ষীরা মায়ের মন্দিরে ঢাক-ঢোলের আওয়াজে রথযাত্রা : ভক্তদের উপচে পড়া ভিড়
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আলোচনা সভা
  • আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের র‍্যালি ও সমাবেশ
  • সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস পালিত
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকিসি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
  • ভূমিহীনদের জন্য বিনা মূল্যে চিকিৎসার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ‘সিটিজেন্স রিপোর্ট কার্ড’ কার্যক্রমের অবহিতকরণ সভা
  • খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ
  • সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান