মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বৃষ্টি উপেক্ষা করে ভোটকেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন

দেশে স্থগিত থাকা ১৬০টি ইউপি নির্বাচন আজ অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকে কলারোয়া উপজেলার বিভিন্ন ইউপিতে ঘুরে ভোটারদের দীর্ঘ লাইনের চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা দেখা গেছে, বৃষ্টির মধ্যে ভোগান্তিতে নিয়েই ভোটারা ছুটছেন ভোট দিতে। কলারোয়া উপজেলার সোনাবাড়ীয়া ইউনিয়নে বৃষ্টিকে উপেক্ষা করে বহু নারী পুরুষ ভোটকেন্দ্রে যাচ্ছেন।

জানা গেছে, ভারতের সীমান্ত ঘেষা সোনাবাড়ীয়া ইউপি ভোটকে কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরে চাপা উত্তেজনা চলছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থী সমর্থকদের মধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এই ইউপির উত্তর সোনাবাড়ীয়া, দক্ষিণ সোনাবাড়ীয়া, রাজপুর ও মাদরা কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটারদের উপস্থিতি সন্তোষজনক। ব্যালট পেপারের মাধ্যমে এই ইউপিতে ভোট হচ্ছে । পুরুষ ভোটারদের চাইতে নারী ভোটারদের সংখ্যাই বেশি।

মাদরা কেন্দ্রে ভোট দিতে আসা সখিনা বেগম উপস্থিত সাংবাদিকদের জানান, নিজের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য বৃষ্টির ভিতর ছাতা নিয়ে এসেছি। আমরা নিজের ইচ্ছায় ভোট দিচ্ছি।

কলারোয়ার নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী বলেন, কলারোয়া উপজেলায় মোট ১০টি উপজেলায় ভোটগ্রহণ হচ্ছে আজ। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আমরা সার্বিকভাবে কাজ করছি। আমাদের প্রশাসন কঠোর অবস্থানে আছে মাঠে।

উত্তর সোনাবাড়ীয়া কেন্দ্রে ভোট দিতে আসা মোঃ রফিকুল ইসলাম বলেন, মূলত আওয়ামী লীগ আর স্বতন্ত্র প্রার্থীর মধ্যে প্রতিযোগিতা হচ্ছে। আগের রাতের বৃষ্টির মধ্যেও সোনাবাড়ীয়ায় দুই পক্ষের মধ্যে মারামারি হওয়ায় এলাকা কিছুটা উত্তেজনা বিরাজ করছে। স্বতন্ত্রপ্রার্থীর এজেন্ট ও ভোটারদের কাউকে ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ

মোস্তফা হোসেন বাবলু : সাতক্ষীরার কলারোয়া উপজেলার দেয়াড়ায় অসহায় ও দরিদ্র মানুষেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ

কলারোয়ায় দু’দিনব্যাপী ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের সমাপনী ও পুরষ্কারবিস্তারিত পড়ুন

ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

কলারোয়ায় পুরাতন ট্রাক ক্রয়ের পর প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর না করা এবং পাওনাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!
  • কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন
  • কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি
  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ
  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১