বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ভোগ দখলীয় জমিতে বাড়িঘর নির্মান কাজ বন্ধ করে দেওয়ায় সংবাদ সম্মেলন

কলারোয়ায় পিতার ওয়ারেশ সুত্রে পাওয়া ভোগ দখলীয় জমিতে বাড়িঘর নির্মান কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগে উপজেলার কামারালী গ্রামের মৃত আব্দুর রহিম সানার ছেলে আরশাদ আলী সংবাদ সম্মেলন করেছেন।

রোববার দুপুরে কলারোয়া প্রেসক্লাবে একই গ্রামের আবুল সানার ছেলে আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করে এ সংবাদ সম্মলেন করেন।
সংবাদ সম্মেলনে তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমি তরুলিয়া মৌজায় আরএস/বিএস ১৮৮০/২ খতিয়ানে ৫৭১৬ ও ৫৭১৭ নং দাগ থেকে পিতার ওয়ারেশ সূত্রে রেশিও অনুযায়ী পাওয়া জমিটি দীর্ঘদিন যাবৎ ভোগ দখল করে আসছি। সম্প্রতি ৫৭১৬ নং দাগের উপর আমার
পাওনাকৃত ভোগ দখলীয় জমির উপর বসবাস করিবার জন্য বাড়িঘর নিমার্নের কাজ শুরু করি।
কিন্তু আমার চাচাতো ভাই আব্দুর রাজ্জাক ওই জমির উপর দিয়ে চলাচলের পথ দাবি করে আমার বিরুদ্ধে সাতক্ষীরা আদালতে মিথ্যা অভিযোগ দিয়ে ১৪৫ ধারা জারি করে আমার বাড়িঘর নিমার্নের কাজ বন্ধ করে দেয়। আমার
ওই চাচাতো ভাইয়ের বাড়ি থেকে বের হওয়ার জন্য অন্য পাশ দিয়ে পথ থাকা সত্ত্বেও জোরপূর্বক আমার ওই ভোগদখলীয় ওই দুই দাগের জমির উপর দিয়ে যাতায়াতের জন্য পথ দাবি করে। এমনকি ওই দুটির দাগের উপর দিয়ে
৬২ ও ৯০এর মাঠ জরিপ বা রেকর্ডেও কোন পথের উল্লেখ নেই। অথচ জোরপূর্বক পথ নিবে বিধায় আমার বিরুদ্ধে আদালতের মিথ্যা অভিযোগ দিয়ে ওই জমিতে ১৪৫ ধারা জারি করে আমার বাড়িঘর নিমার্ন কাজ বন্ধ করে দেয়। এতে আমার বাড়িঘর নিমার্ন সামগ্রী রড,বালি ও সিমেন্টসহ বিভিন্ন মালামালের ব্যাপক ক্ষতি হচ্ছে।

তাই সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের সু-দৃস্টি কামনা করি যাতে আমি দ্রুত বাড়িঘর নিমার্নের কাজ শুরু করতে পারি।

একই রকম সংবাদ সমূহ

অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি

সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) মিজ্ কাউসার আজিজ বলেছেন, ‘আপনারা আপনার অল্প বয়সীবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ

কলারোয়া (সাতক্ষীরা ) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে অসহায়, দুঃস্থ ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার

কলারোয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এক সদস্যসহ দুই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। ICTবিস্তারিত পড়ুন

  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা