বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে মনোনয়ন পত্র সংগ্রহ কার্যক্রম সম্পন্ন

কলারোয়া উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমবায় সমিতি লি:’র ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে-২১’ মনোনয়ন পত্র সংগ্রহ কার্যক্রম সম্পন্ন হয়েছে। নির্বাচনী তফসিল মোতাবেক সোমবার (১৫ মার্চ) সমিতির নিজস্ব কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির কর্মকর্তাগন মনোনয়ন পত্র বিতরণ করেন। নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা যায়, সোমবার সকাল ১১ টা থেকে বেলা ৪ টা পর্যন্ত ব্যবস্থাপনা পরিষদের ১২ টি পদের বিপরীতে বিভিন্ন পদে একাধিক প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। ব্যবস্থাপনা পরিষদের সভাপতি পদে ৩ জন, একজন সহ-সভাপতির বিপরীতে ০১ জন, সাধারন সম্পাদক পদে-২জন, একজন যুগ্ম সম্পাদকের বিপরীতে ২জন, অর্থ সম্পাদক পদে-২জন, একজন সাংগঠনিক সম্পাদকের বিপরীতে ২জন, একজন মহিলা সম্পাদিকার বিপরীতে ০১ জন প্রার্থী, একজন দপ্তর সম্পাদকের বিপরীতে ৩জন, সদস্য হিসাবে ২জন শিক্ষকের বিপরীতে ২জন, সদস্য পদে একজন তৃতীয় শ্রেণীর কর্মচারীর বিপরীতে ১জন ও সদস্য হিসাবে একজন চতুর্থ শ্রেণরি কর্মচারীর বিপরীতে ১জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন বলে জানা যায়। মনোনয়ন প্রাপ্তির পর জানা যায়, ব্যবস্থাপনা পরিষদের সহ-সভাপতি, মহিলা সম্পাদিকা, ৪ জন সদস্যের মধ্যে ২ জন শিক্ষক সদস্য ও ১ জন তৃতীয় ও ১ জন চতুর্থ শ্রেণীর সদস্য পদের বিপরীতে আর কেউ মনোনয়ন পত্র সংগ্রহ করেন নাই। আগামী ২০ মার্চ বৃহস্পতিবার মনোনয়ন পত্র দাখিল, শনিবার বাছাইসহ নির্বাচনী বিভিন্ন প্রক্রিয়ার পর আগামী ১২ এপ্রিল সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত সমিতির নিজস্ব কার্যালয়ে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে বলে জানা যায়। নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি হিসাবে দায়িত্বে রয়েছেন সাতক্ষীরা জেলা সমবায় কার্যলয়ের পরিদর্শক জাফর ইকবাল, সদস্য জেলা সমবায় কার্যলয় পরিদর্শক রামপ্রসাদ ঢালী ও সদস্য সমিতির কর্মকর্তা অবসরপ্রাপ্ত শিক্ষক সওকত আলী।

একই রকম সংবাদ সমূহ

অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি

সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) মিজ্ কাউসার আজিজ বলেছেন, ‘আপনারা আপনার অল্প বয়সীবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ

কলারোয়া (সাতক্ষীরা ) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে অসহায়, দুঃস্থ ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার

কলারোয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এক সদস্যসহ দুই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। ICTবিস্তারিত পড়ুন

  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা