সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ’মাস্টার ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২১’ উদ্বোধন

কলারোয়ায় ’মাস্টার ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২১’ উদ্বোধন করা হয়েছে।

কলারোয় গার্লস পাইলট হাইস্কুল চত্বরে রবিবার (২৮ ফেব্রুয়ারী) সন্ধ্যায় ৯টি জুটির টুর্নামেন্ট খেলার উদ্বোধন করা হয়।

খেলার উদ্বোধন করেন মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান।

উদ্বোধনী খেলায় ’ক’ গ্রুপের গার্লস পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব ও মাস্টার ইব্রাহীম হোসেন জুটি ভাদিয়ালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল ইসলাম ও মাস্টার আবু সেলিম জুটিকে নির্ধারিত ৩ সেটের খেলায় ২-০ সেটে পরাজিত করে জয়লাভ করে।
পরে ’খ” গ্রুপের খেলায় মুরারীকাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান ও রইচ উদ্দীন জুটি সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ ও মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন জুটিকে ২-০ সেটে পরাজিত করে জয়ী হয়।
তৃতীয় খেলায় ’গ’ গ্রুপের মাস্টার মোস্তফা বাকী বিল্লাহ শাহী ও ইনছান আলী জুটি ২-০ সেটে সরসকাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবাদুল হক ও মাস্টার শাহাজাহান সিরাজ জুটিকে পরাজিত করে জয়ী হয়।

অনুষ্ঠিত সকল খেলার ধারাভাষ্যে ছিলেন ক্রীড়া ব্যক্তিত্ব মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীন।

খেলাগুলি পরিচালনা করেন মাস্টার মাসউদ পারভেজ মিলন ও সহকারি অধ্যাপক রফিকুল ইসলাম।

উদ্বোধনী খেলায় উপস্থিত ছিলেন সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ, খেলা পরিচালনা কমিটির আহবায়ক প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম, সদস্য সচিব প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, পরিচালনা কমিটির সদস্য শিক্ষক- কর্মচারী কল্যাণ সমিতিরি সভাপতি প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, সাধারণ সম্পাদক বদরুজ্জামান বদরু, শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক দীপক শেঠ, শিক্ষক নেতা সহকারি প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, পুলিশ কর্মকর্তা রইচ উদ্দীন, এসআই মফিজুর রহমান, মাস্টার এসএম সাইফুল ইসলাম, মাস্টার শামছুর রহমান লাল্টু, মাস্টার শহিদুল ইসলাম, ব্যবসায়ী মহিদুল ইসলাম, এনজিও কর্মকর্তা শাহাজাহান সিরাজ, সমিতির অফিস স্টাফ আব্দুল জলিল, সহায়ক পলাশসহ সূধি ও ক্রীড়াপ্রেমী দর্শকবৃন্দ।

উল্লেখ্য, গ্রুপ ভিত্তিক একে -অপরের জুটির খেলা শেষে সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে বলে পরিচালনা কমিটি জানান।
প্রতিদিন সন্ধ্যায় একই ভ্যেনুতে মাস্টার ব্যাডমিন্টন টুর্নামেন্টের ’ক’ ’খ’ও গ’ গ্রুপের মধ্যে ১টি করে জুটির অপর এক জুটির মধ্যে প্রতিদ্বন্দীতা হবে বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!

সাতক্ষীরার কলারোয়ায় জুলাই অভ্যুত্থান দবিস উপলক্ষে যুব জামায়াতরে উদ্যোগে আয়োজতি ১৪ দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা

কলারোয়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।বিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন

কলারোয়া আলিয়া কামিল মাদরাসার গণিতের সহকারী শিক্ষক আহসান হাবিব মন্টু ইন্তেকাল করেছেন।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি
  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ
  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল