বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া বলফিল্ডে নতুন ইটের রাস্তা, দর্শক বেঞ্চ ও পাম্প নির্মাণ কাজের উদ্বোধন

কলারোয়া বলফিল্ড সভামঞ্চের অভিমুখে নতুন ইটের রাস্তা, বসার বেঞ্চ ও পাম্প নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। ক্রীড়া সংগঠক ও ক্রীড়া প্রেমী দর্শকবৃন্দের প্রত্যাশার প্রতি শ্রদ্ধা জানিয়ে সোমবার (১৯ এপ্রিল) সকাল ১১ টার দিকে ৪০ মিটার ব্যাপি ইটের নতুন রাস্তাটির নির্মাণ কাজের উদ্বোধন করেন পৌরসভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল। এ সময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর প্রকৌশলী ওজিহুর রহমান, সহকারি প্রকৌশলী অসিম চন্দ্র, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবি, ক্রীড়া সংগঠক রেজাউল করিম লাভলু, রমজান আলী, ক্রীড়া ব্যক্তিত্ব সাইফুল ইসলাম বাবু, পৌর সভার কার্য সহকারি ইমরান হোসেন, ক্রীড়া প্রেমী হাফেজ মাহফুজুর রহমান প্রমুখ। এ ছাড়া, নতুন রাস্তা উদ্বোধনের সাথে সাথে বলফিল্ডে ক্রীড়াপ্রেমী দর্শকদের বসার বেঞ্চ ও পানি সরবরাহ (পাম্প) স্থাপন কাজের উদ্বোধন করা হয়।

উল্লেখ্য, কলারোয়া সরকারি হাইস্কুল খেলার মাঠে শহীদ মিনার সংলগ্ন প্রবেশ স্থল থেকে সভা মঞ্চের অভিমুখে ৪০ মিটার ইটের নতুন রাস্তা, বসার বেঞ্চ ও পাম্প নির্মাণ কাজে পৌরসভা থেকে ৩ লাখ ৩০৫ টাকা বরাদ্দ দেয়া হয়েছে বলে জানা যায়। খেলার মাঠে দীর্ঘ দিনের প্রত্যাশিত রাস্তা ও বিভিন্ন উন্নয়ন মূলক কাজের কার্যক্রম শুরু হওয়ায় ক্রীড়া ব্যক্তিত্ব ও ধারাভাষ্যকর শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহীনসহ সকল ক্রীড়াপ্রেমী মানুষ আনন্দ প্রকাশ করে পৌর মেয়র, সকল কাউন্সিলর, পৌর কর্মকর্তা-কর্মচারী ও উন্নয়ন সহযোগীদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন

​সাতক্ষীরার কলারোয়ায় কৃষি বিপ্লব ও জলাবদ্ধতা নিরসনে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গৃহীত হয়েছে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে নাগরিক সংবর্ধনা

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক জননেতা হাবিবুল ইসলাম হাবিবকে জেলা নাগরিক অধিকার ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাজী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা

সাতক্ষীরায় আগামি ২২ আগস্ট অনুষ্ঠিতব্য হাজী সম্মেলন উপলক্ষ্যে কলারোয়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার সরসকাটি গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক অমলেন্দু বাবুর বিদায় সংবর্ধনা
  • কলারোয়ায় গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন
  • কলারোয়ায় এসএসসি ফলাফলে শীর্ষে সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে ৮ পরীক্ষার্থীর জিপিএ-৫ লাভ, পাশের হার শতকরা ৮৩ ভাগ
  • কলারোয়ায় সততা স্টোর উদ্বোধন
  • কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ ব্যাবস্থাপনা কমিটির সভা
  • কলারোয়ায় রাস্তা উদ্বোধন ঘিরে জামায়াতের বিক্ষোভ, পরে বিএনপির উদ্বোধন ও বৃক্ষরোপ
  • আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির
  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা