মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘কাগজ হয়ে যাবে টাকা’, সিআইডির হাতে ‘জিনের বাদশা’ ধরা

‘কাগজ হয়ে যাবে টাকা’, ‘অসুস্থ হলে সুস্থ করে দেবে জিন’ এ রকম নানা কৌশলে কথিত জিনের বাদশা পরিচয়ে কোটি টাকা আত্মসাৎ চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি।

সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিল জিনের বাদশা চক্রটি।

জিনের মাধ্যমে অসুস্থকে সুস্থ করা, সাদা কাগজ দিয়ে ম্যাজিকের মাধ্যমে টাকা তৈরি করা, কথা অনুযায়ী কাজ না করলে প্রিয়জনের ক্ষতির ভয় দেখিয়ে বিভিন্ন কৌশলে কোটি টাকা হাতিয়ে নিয়েছে কথিত জিনের বাদশা তারিকুল ইসলাম।

ভুক্তভোগীরা জানান, প্রথমে বালতির ভিতর পানিতে হাত দিয়ে কিছু সাদা কাগজ টাকা তৈরি করে দেখানোর পর তারা বিশ্বাস করে।

এ বিশ্বাস কাজে লাগিয়ে পরবর্তীতে পৃথিবীর সব মসজিদে কোরআন দিতে হবে বলে জিন বলেছে এই অযুহাতে তাদের কাছ থেকে হাতিয়ে নেয় ১ কোটি ৬৪ লাখ টাকা।

বুধবার (১০ মার্চ) সিআইডি কার্যালয়ে অতিরিক্ত ডিআইজি ওমর ফারুক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

যশোর-মাগুরা ও ঢাকার বিভিন্ন এলাকা থেকে জিনের বাদশা তারিকুল ইসলামসহ প্রতারক চক্রের আরও তিন সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি।

এ সময় একটি প্রাইভেটকার নগদ ১৫ লাখ ৪৯ হাজার টাকা দুইটি ভেকু টাকা তৈরির সাদা কাগজসহ বাক্স মাজারের মাঠে লাল কালিতে আরবি লেখা বিভিন্ন আলামত জব্দ করে সিআইডি।

একই রকম সংবাদ সমূহ

গত ১৮ বছরে ‘নির্যাতিতরা’ ভাতা ও বীরের মর্যাদা পাবেন: মুক্তিযুদ্ধমন্ত্রী

বিগত সরকারের শাসনামলে আন্দোলন-সংগ্রাম ও গুম-খুনে নির্যাতিতরা বীরের মর্যাদা পাবেন বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

নতুন শর্ত দেখিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না : হাইকোর্টের রায়

নিয়োগের সময়কার বিধিমালা উপেক্ষা করে পরবর্তী সময়ে নতুন কোনো শর্ত বা বিধিবিস্তারিত পড়ুন

শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষাবিস্তারিত পড়ুন

  • এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫
  • এসএসসিতে পাসের হার ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন
  • বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার, বন বিভাগ ক্যাটাগরিতে দ্বিতীয় সাতক্ষীরার মারুফ
  • দেবহাটা-কালিগঞ্জ ভূমিহীন সংগ্রাম কমিটির নতুন কমিটি, জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম প্রায় চূড়ান্ত!
  • বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
  • তরুণ নারীরা নেতৃত্বের সুযোগ পেলে শক্তিশালী হবে দেশের ভবিষ্যৎ : জুবাইদা রহমান
  • হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
  • দেশের প্রকৌশলীদের প্রশংসা প্রধানমন্ত্রীর
  • বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তরা পেলো নতুন বাড়ির চাবি
  • সমুদ্র উপকূলে কল-কারখানা স্থাপন করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে : বাঁশখালীতে প্রধানমন্ত্রী