কালিগঞ্জের আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন


সাতক্ষীরার কালিগঞ্জের চাম্পাফুল পৈতৃক জমির হারির টাকা পরিশোধ না করা এবং মামলা দিয়ে হয়রানির অভিযোগ এনে আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন কালিগঞ্জ চাঁদখালী গ্রামের মোঃ আব্দুল হান্নান।
বুধবার (১৭ জুন) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, সহোদর ভাই মাওলানা আব্দুল মান্নান বিগত ২০১৫ সাল থেকে বর্তমান ২০২৬ সাল পর্যন্ত আমার পৈত্রিক ৯ শতক জমির হারির টাকা দেন না। টাকা চাহিলে আজ দেব, কাল দেব বলে টালবাহানা করিতে থাকে। এপর্যন্ত তার নিকট ৭৫,০০০/- (পঁচাত্তর হাজার) টাকা পাওনা আছে। এ বিষয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতায় গত মে মাসের ১ম সপ্তাহে স্থানীয় জামে মসজিদে মোঃ আবু ইসলাম মোড়ল, মোঃ রশিদুল আলম গাইন এবং আলহাজ¦ সিরাজুল ইসলাম গাইন সহ আরও অনেককে নিয়ে একটি শালিসী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আলোচনার এক পর্যায়ে মাওলানা আব্দুল মান্নান টাকা পাওয়ার বিষয়টি স্বীকার করে এবং সাক্ষীগণের সম্মুখে আগামী এক সপ্তাহের মধ্যে টাকা পাওনা টাকা দেওয়ার অঙ্গীকার করে।
তিনি আরো বলেন, মাওলানা আব্দুল মান্নানের নিকট পাওনা টাকা চাহিলে টাকা দিতে অস্বীকার করে এবং বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিতে থাকে। এমনকি আস্ফালন করে তোদের টাকা দিব না, পারলে আদায় করে নিস। এসমস্ত কথা বলে আমাকে হাকিয়ে দেয়। মাওলানা আব্দুল মান্নান রহিমপুর এবতেদায়ী মাদ্রাসার শিক্ষক। তিনি একজন মামলাবাজ, পরসম্পদ লোভী এবং প্রতারক । তার ভয়ে এলাকার সাধারণ মানুষ তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায় না। বর্তমানে টাকা চাওয়া কেন্দ্র করে আমার নামে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করেছে। যার নং-৭১৮, তাং-১৫মে ২০২৬ এবং ১০৯১/২৪/১২/২০২৫ এই মামলাটি সাতক্ষীরা আদালতে বিচারাধীন রয়েছে। মোঃ সোহরাওয়াদ্দীন, গিয়াস উদ্দীন, আব্দুল হাকিম, আব্দুল হান্নান, আশরাফুল আলম এর নামে পুনরায় কালিগঞ্জ থানায় আবারও একটি মিথ্যা মামলা দায়ের করেন- যার নং-১৭, তারিখ ১৪ জুন ২০২৬। বর্তমানে আমরা বাড়িতে অবস্থান করিতে পারিতেছি না।
মাওলানা আব্দুল মান্নান একটি বিশেষ রাজনীতি দলের ছত্র ছায়ায় এমন অমানবিক, গর্হিত এবং মিথ্যা মামলা দায়ের করিয়া নিরাপরাধ, নিরীহ ব্যক্তিদের হয়রানি করে চলেছে। তার দলের পদস্থ ব্যক্তিদের নিকট মাওলানা আব্দুল মান্নানের কৃতকর্মের সঠিক বিচার দাবী করিলে তারা আজ পর্যন্ত তার বিরুদ্ধে কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করে নাই। এ কারণে আমি উক্ত মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে, যাতে আব্দুল মান্নানের বিরুদ্ধে সঠিক তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং আমি যাতে আমার পাওনা হারির টাকা ফেরত পেতে পারি, সে ব্যাপারে প্রশাসনের আশু হস্থক্ষেপ কামনা করছি।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় মানবাধিকার কর্মী সুরক্ষা আইন প্রণয়নের লক্ষ্যে সংলাপ
সাতক্ষীরায় মানবাধিকার কর্মী, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবীদের নিয়ে “মানবাধিকার কর্মী সুরক্ষা আইনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সচেতনতা বৃদ্ধিতে ‘সাতক্ষীরা কমিউনিটি গ্রুপ’র পোস্টার ও লিফলেট ক্যাম্পেইন
সামাজিক সচেতনতা বৃদ্ধি, সমাজে ইতিবাচক পরিবর্তন এবং নাগরিকদের মাঝে দায়িত্ববোধ জাগ্রত করারবিস্তারিত পড়ুন

