শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জের কুশুলিয়ায় বীর মুক্তিযোদ্ধাদের নামের স্মৃতিফলক ও মুরাল উদ্বোধন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়ন পরিষদে বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিফলক ও বিজয় কলরব ১৯৭১ এর শুভ উদ্বোধন করা হয়েছে। কুশুলিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদ চত্বরে রবিবার (১৫ জানুয়ারি) বিকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুশুলিয়া ইউনিয়নে নবনির্মিত আড়াই লক্ষ টাকা ব্যয় এ বীর মুক্তিযোদ্ধাদের নামের স্মৃতিফলক ও বঙ্গবন্ধুর মুরাল উদ্বোধন করেন সাতক্ষীরা-০৪ সংসদ সদস্য এস, এম জগলুল হায়দার।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে কুশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মুহাম্মদ আব্দুল্লাহ এর সভাপতিত্বে ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং কালিগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক সভাপতি শাওন আহমেদ সোহাগের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) আমিনুর রহমান, থানা অফিসার ইনচার্জ মামুন রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুশুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মেহেদী হাসান সুমন, শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি আকবার কবির প্রমূখ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সজল মুখার্জী, প্রচার সম্পাদক আব্দুর রহমান, কুশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী কাহাফিলারা সজল, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোবিন্দ মন্ডল, যুবলীগ নেত্রী শ্যামলী রানী অধিকারী, বীর মুক্তিযোদ্ধা ওজিহার রহমান, খান হাসানুর রহমান ছাড়াও ইউনিয়ন পরিষদের সদস্য ও মহিলা সদস্যগণ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত

বাংলাদেশ আনসার ও ভিডিপি বাহিনী কালিগঞ্জ উপজেলা কর্তৃক আয়োজিত দশ দিনব্যাপী মৌলিকবিস্তারিত পড়ুন

কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা

ভারতের কলকাতায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দুই বাসিন্দার মৃত্যুরবিস্তারিত পড়ুন

দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের পশ্চিম মৌতলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মেহের আলীবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা
  • সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন
  • সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ
  • কালিগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৪
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • কালীগঞ্জে স্বর্ণের দুলের লোভে শিশুকে হত্যা: বিক্ষুব্ধ জনতার গণধোলাইয়ে ঘাতক নারী নিহত
  • রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন