বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জের কৃষ্ণনগরে ইউপি চেয়ারম্যান প্রার্থীদের জনগণের প্রতি যত প্রতিশ্রুতি

তৃতীয় ধাপে ২৮ শে নভেম্বর আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষ্যে কৃষ্ণনগর আঞ্চলিক প্রেস ক্লাব অনলাইন ভিত্তিক ঘন্টা ব্যাপি “ইউনিয়ন কেন্দ্রীক আপনার ভাবনা ও জনগণের চাহিদা” শীর্ষক লাইভ প্রোগ্রাম আয়োজন করে।

গত ১৩ ই নভেম্বর থেকে ২৪শে নভেম্বর পর্যন্ত উপজেলার কৃষ্ণনগর ইউপির ৭ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ৫ জন প্রার্থী অনুষ্ঠানে অংশ গ্রহণ করে ইউনিয়নটির জনগনের জন্য নানা রকম প্রতিশ্রুতি দেন।

মটোরসাইকেল প্রতিকের সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কে,এম রওশান আলী চেয়ারম্যান নির্বাচিত হলে, তিনি ইসলাম ধর্মীয় অনুশাসন মেনে ইউনিয়ন পরিচালনা করবেন এবং সন্ত্রাস দমনের কঠোর ভুমিকা পালন করবেন বলে জানান।

আনারস প্রতিকের সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুর রহমান মোল্লা “আমিনের” সম্মানী ছাড়াই জমি মাপার কাজ সম্পন্ন করবেন বলে জানিয়েছেন।

চশমা প্রতিকের সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম তরুণদের মাদক থেকে দূরে রাখতে প্রতি মাসে কয়েকটি ফুটবল বা ক্রিকেট টুর্নামেন্ট এর আয়োজন করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। তাছাড়াও তিনি স্কুল মাদ্রাসার প্রধানদের নিয়ে বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে শিশু স্রম প্রতিরোধ করার কাজ করবেন বলে জানিয়েছেন।

জাতীয় পার্টির লাঙ্গল প্রতিকের চেয়ারম্যান প্রার্থী সাফিয়া পারভীন ১৭ই নভেম্বরে তার প্রতিশ্রুতিতে বলেন, আমি নির্বাচিত হইলে বিভিন্ন সরকারি অনুদান যেমন বয়স্কভাতা, বিধবাভাতা, প্রতিবন্ধী ভাতা, শিশুকার্ড, ভিজিএফ ইত্যাদি প্রত্যেকটি ওয়ার্ডে সাধারণ মানুষের নিয়ে উঠান বৈঠাকের মাধ্যমে বিতরন করবো। ইহা ছাড়া সন্ত্রাসী কর্মকাণ্ড দমন, সুপেয় পানির সমস্যা নিরসন, কৃষ্ণনগর বাজারের পাবলিক টয়লেট নির্মাণ। বাজার কমিটির নির্বাচন নিশ্চিত করা সহ ইউনিয়নটির সকল শিক্ষা প্রতিষ্ঠানের গেট নির্মাণে প্রতিশ্রুতি বদ্ধ হন।

অটোরিকশা প্রতিকের সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আশানুর রহমান ইউনিয়ন বাসীর সার্বিক সহযোগিতায় জনগণের জন্য উন্নয়নমুলক কাজ করার প্রতিশ্রুতি রাখেন।

ঘোড়া প্রতিকের বি,এন,পি সমর্থিত সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জি এম রবিউল্যাহ বাহার ২৪ শে নভেম্বরে তার প্রতিশ্রুতি দিতে যেয়ে বলেন, সরকারি অনুদান যেমন বয়স্কভাতা, বিধবাভাতা, শিশুকার্ড ইত্যাদি প্রকৃত অসহায় বা যোগ্য মানুষের মাঝে বন্টন করবো। দালাল মুক্ত ইউনিয়ন উপহার দিবো। ঐতিহ্যবাহী কৃষ্ণনগর বাজার যানজট নিরসনে কাঁচাবাজার স্থানান্তর করব। তিনি আরো বলেন, ইউনিয়নের সকল শ্রেণী-পেশার মানুষকে নিয়ে আমি আদর্শ ও মডেল ইউনিয়ন গড়ে তুলবো।

তবে নৌকার প্রার্থী শ্যামলী রানী অধিকারী ও ইসলামী আন্দোলনের হাত পাখার প্রার্থী মোঃ শাহাজান কবীর শানুর ব্যক্তিগত সমস্যার কারনে উক্ত প্রোগ্রামে উপস্থিত হতে না পারায় তাদের জনগণের প্রতি প্রতিশ্রুতি তুলে ধরা সম্ভাব হয়নি।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের নবাতকাটি গ্রামে এক গৃহবধূকে টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরেবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রী মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যানিকেতন দারুল উলুম চৌমুহনী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় সাতক্ষীরা-৩বিস্তারিত পড়ুন

কালিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে এমপি রবিউল বাশারের আকস্মিক পরিদর্শন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সহকারী কমিশনার (ভূমি) অফিস আকস্মিক পরিদর্শনবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
  • কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ
  • ধর্ষণ, চাঁদাবাজি ও অন্যের বাড়িঘর ভাংচুরের ঘটনায় কালিগঞ্জের হেমায়েত বিএনপি থেকে বহিষ্কার
  • সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ
  • কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে আইনসম্মত সমাধানের আহ্বানে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা
  • দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু
  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা