শনিবার, নভেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে বৃক্ষের চারা বিতরণ

মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা): সাতক্ষীরার কালিগঞ্জে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ফলজ বৃক্ষের চারা বিতরণ করেছে গণমাধ্যম কর্মীদের অন্যতম সংগঠন ‘রিপোর্টার্স ক্লাব’।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে রিপোর্টার্স ক্লাবের নিজস্ব কার্যালয়ে এ চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিনের সভাতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল।

এ সময় তিনি বলেন, কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সদস্যরা বৃক্ষের চারা বিতরণের মাধ্যমে পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছেন। মানুষের জীবন রক্ষায় গাছের অবদান অপরিসীম। গাছ শুধু বেঁচে থাকার জন্য অক্সিজেন সরবরাহ করে না, পুষ্টির চাহিদা পূরণসহ আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলে। তিনি গণমাধ্যম কর্মীসহ সমাজের সকল সচেতন মানুষকে বৃক্ষরোপণ কার্যক্রম জোরদারে কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদ মৃধা।

রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সহকারী শিক্ষক আবু হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিপোর্টার্স ক্লাবের সহ সভাপতি যথাক্রমে আহাদুজ্জামান আহাদ, শেখ সাদেকুর রহমান, সহকারী অধ্যাপক জেহের আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মাসুদুর রহমান, অর্থ সম্পাদক মো. শের আলী, সহ সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক সোহরাব হোসেন সবুজ, কার্যনির্বাহী সদস্য রেদওয়ান ফেরদাউস রনি, এস এম আরিজুল ইসলাম, সদস্য শেখ শরিফুল ইসলাম, আবু বক্কর সিদ্দিক, মো. জাহাঙ্গীর আলম, মিয়ারাজ হোসেন, শেখ আরিফুজ্জামান রাজু, মীম ইসলাম, সাংবাদিক ইয়াসিন আলী, কুশলিয়া ইউনিয়ন বিএনপির ৩নং ওয়ার্ডের সভাপতি শেখ আব্দুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ইসমাইল হোসেন প্রমুখ।

এ সময় প্রায় অর্ধশত ব্যক্তির প্রত্যেককে একটি করে গোবিন্দভোগ আমের চারা, একটি পেয়ারা, একটি লেবু ও একটি সুপারীর চারা প্রদান করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জে গাঁজাসহ নারী আটক

সাতক্ষীরার কালিগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪ কেজি গাঁজাসহ রাশিদা বেগম নামে একবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ভূমি অফিসের নায়েব আশরাফুজ্জামানের অবৈধ সম্পদের পাহাড়, দুদকে অভিযোগ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (নায়েব)বিস্তারিত পড়ুন

এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ

এবারের এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুটি কলেজ থেকে একজন শিক্ষার্থীও পাস করতে পারেননি।বিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জের কৃষ্ণনগরে মসজিদের জমি নিয়ে বিরোধ, কমিটির দাবি-জমি দখলের চেষ্টা
  • সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রী ও শি-শুকন্যাকে হ-ত্যার দায়ে আব্দুর রউফ সরদারকে মৃ-ত্যুদণ্ড
  • অগ্রগতির জাগরণ প্রকল্পের আওতায় সাতক্ষীরা ও কালীগঞ্জে যুবদের প্রশিক্ষণ সম্পন্ন
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে তোহা বাজার রক্ষার দাবিতে মানববন্ধন
  • কালিগঞ্জে মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র কর্তৃক গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড, প্রধান আসামি আমিনী গ্রেপ্তার
  • কালীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে ত্রাণ বিতরণ, চাল বরাদ্দ বাড়ানোর কথা জানালেন কাজী আলাউদ্দীন
  • কালিগঞ্জের মানুষের পাশে রেমিট্যান্স যোদ্ধা খোকন মোল্লা, চালু করলেন ফ্রি অ্যাম্বুলেন্স
  • সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!
  • কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রী মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান
  • কালিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে এমপি রবিউল বাশারের আকস্মিক পরিদর্শন
  • কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু