বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জের মানুষের পাশে রেমিট্যান্স যোদ্ধা খোকন মোল্লা, চালু করলেন ফ্রি অ্যাম্বুলেন্স

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নবাসীর জন্য সম্পূর্ণ বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালু করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) বিকালে ইউনিয়নের কিষান মজদূর ইউনাইটেড অ্যাকাডেমি হাইস্কুল মাঠে এ সেবার উদ্বোধন করেন সমাজসেবক আমিরুল ইসলাম খোকন মোল্লা।

উদ্বোধন শেষে স্থানীয় জনসাধারণের অংশগ্রহণে অ্যাম্বুলেন্স নিয়ে ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। এ সময় পথচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন আমিরুল ইসলাম খোকন মোল্লা।

উদ্যোক্তা আমিরুল ইসলাম খোকন মোল্লা বলেন, কৃষ্ণনগর ইউনিয়নের বাসিন্দারা জরুরি প্রয়োজনে কোনো ভাড়া ছাড়াই এ অ্যাম্বুলেন্স ব্যবহার করতে পারবেন। বিশেষ করে অসচ্ছল ও দরিদ্র রোগী, মুমূর্ষু ব্যক্তি এবং গর্ভবতী নারীদের দ্রুত হাসপাতালে পৌঁছে দিতে এটি কাজে আসবে।

তিনি বলেন, উপজেলা সদর থেকে কৃষ্ণনগর ইউনিয়নের দূরত্ব প্রায় ১৫ কিলোমিটার এবং জেলা সদর থেকে প্রায় ৫০ কিলোমিটার। যোগাযোগ ও পরিবহন সংকটের কারণে জরুরি রোগীদের সময়মতো হাসপাতালে নেওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে। সেই বাস্তবতা থেকেই ব্যক্তিগত উদ্যোগ ও অর্থায়নে ইউনিয়নবাসীর জন্য এ সেবা চালু করা হয়েছে।

আমিরুল ইসলাম খোকন মোল্লা আরও বলেন, মানুষের চলাচলের দুর্ভোগ কমাতে ইউনিয়নের বিভিন্ন রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও মানুষের পাশে থেকে কাজ করে যেতে চান তিনি। কৃষ্ণনগরকে আরও সমৃদ্ধ ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে দল-মত নির্বিশেষে রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক, চিকিৎসক, সাংবাদিকসহ সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।

নিজের বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ড নিয়ে কেউ কেউ ষড়যন্ত্র করছেন—এমন অভিযোগ তুলে তিনি বলেন, ষড়যন্ত্র নয়, ভালো কাজের প্রতিযোগিতা হওয়া উচিত। কে বেশি মানুষের পাশে থাকতে পারে, সেই প্রতিযোগিতাই হোক। দিন শেষে জনগণই মূল্যায়ন করবে।

স্থানীয় বাসিন্দা আয়ুব আলী গাজী বলেন, উপজেলার অন্যতম দূরবর্তী এ ইউনিয়নে বিভিন্ন সময়ে রাজনৈতিক ব্যক্তি, জনপ্রতিনিধি ও চেয়ারম্যানরা দায়িত্ব পালন করলেও এমন জনহিতকর উদ্যোগ আগে দেখা যায়নি।

স্থানীয় বাসিন্দা হুমায়ূন, রাজু ও শেখ রাসেল বলেন, কৃষ্ণনগরের মানুষের জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালু হওয়ায় দরিদ্র ও অসহায় মানুষ বিশেষভাবে উপকৃত হবেন। জরুরি মুহূর্তে দ্রুত হাসপাতালে যাওয়ার সুযোগ তৈরি হওয়ায় এ সেবা ইউনিয়নবাসীর জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে তারা আশা প্রকাশ করেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের নবাতকাটি গ্রামে এক গৃহবধূকে টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরেবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রী মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যানিকেতন দারুল উলুম চৌমুহনী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় সাতক্ষীরা-৩বিস্তারিত পড়ুন

কালিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে এমপি রবিউল বাশারের আকস্মিক পরিদর্শন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সহকারী কমিশনার (ভূমি) অফিস আকস্মিক পরিদর্শনবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
  • কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ
  • ধর্ষণ, চাঁদাবাজি ও অন্যের বাড়িঘর ভাংচুরের ঘটনায় কালিগঞ্জের হেমায়েত বিএনপি থেকে বহিষ্কার
  • সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ
  • কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে আইনসম্মত সমাধানের আহ্বানে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা
  • দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু
  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার