শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জের কৃষ্ণনগরে নৌকার প্রার্থীর বাড়িতে বোমা হামলার অভিযোগ

সাতক্ষীরার কালিগঞ্জের কৃষ্ণনগর ইউপি নির্বাচনে নৌকার মনোনিত চেয়ারম্যান প্রার্থী শ্যামলী রানীর বাড়িতে শনিবার (৩০ অক্টোবর) রাত আনুমানিক ১টার দিকে বোমা হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।

নৌকার প্রার্থী শ্যামলী রাণী অধিকারি জানান, আগামি ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচন। আমি বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রার্থী। তবে দলীয় প্রার্থী হওয়ার পর থেকে আমার প্রতিপক্ষ গ্রুপ আমাকে নিয়ে নানান ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এরই অংশ হিসেবে আমার বাড়িতে সন্ত্রাসীরা বোমা হামলা চালায়। এ সময় আমি সহ আমার পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করি। তখন স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

শ্যামলী রানীর স্বামী বাপ্পী অধিকারী বলেন, রাজনৈতিক প্রতিহিংসায় হত্যা করার উদ্দেশ্যে সন্ত্রাসীরা এই হামলা ঘটিয়েছে।

খবর পেয়ে কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাস্থল থেকে একটি ম্যানি ব্যাগ উদ্ধার করে পুলিশ।

পরে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নৌকা প্রতীকের প্রার্থীর তিন কর্মীকে থানায় নিয়ে এসেছে। তারা হলেন, কৃষ্ণনগর ইউনিয়নের রঘুনাথপুর এলাকার লিয়াকাত শেখের ছেলে ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম লিটন (৩২), শেখ নজরুল ইসলামের ছেলে শেখ নাজমুল ইসলাম (২৩) ও শেখ আব্দুর বারীর ছেলে শেখ মিলন হোসেন (৩৬)।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, খবরটি শুনে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এরপর সন্দেহভাজন তিন জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়। তারা কোন দলের সেটি বড় বিষয় নয়। আমরা তদন্ত করছি। যদি তাদের কোন সংশ্লিষ্টতা থাকে তবে তাদেরকে আদালতে প্রেরণ করা হবে, আর যদি সংশ্লিষ্টতা না থাকে অবশ্যই তাদেরকে ছেড়ে দেওয়া হবে। আপাতত তাদের জিজ্ঞাসাবাদ চলছে বলে জানান তিনি।

একই রকম সংবাদ সমূহ

রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বারদহা বাজারে কিশোর রাফাত হোসেন (১৭) হত্যার রহস্য উদঘাটনবিস্তারিত পড়ুন

বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে বিভিন্ন অপরাধের ঘটনায় দায়ের হওয়া বিচারাধীন মামলাগুলোরবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার

সাতক্ষীরার কালিগঞ্জে সঞ্জিব সরকার (৩৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • সাতক্ষীরায় কমিউনিটি রেডিওতে আইন বিষয়ক সচেতনতামূলক টক শো অনুষ্ঠিত
  • কালিগঞ্জের আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কালিগঞ্জে ভুয়া চিকিৎসকে ৬ মাসের কারাদণ্ড
  • রাতে সাতক্ষীরার কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ
  • সবুজায়নে কালিগঞ্জে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি শুরু
  • ফলগাছের সাথে একেমন শত্রুরা
  • সাতক্ষীরার আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার
  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • কালিগঞ্জে সাপের দংশনে গৃহবধূর মৃত্যু
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা