শনিবার, নভেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ

মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর) বিকালে কৃষাণ মজদুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা বিএনপির উদ্যোগে কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে কর্মী সমাবেশ বাস্তবায়িত হয়।

ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলি বক্স গাইনের সভাপতিত্বে সমাবেশটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ নুরুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক এস এম সেলিম আহম্মেদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাংস্কৃতি বিষয়ক সম্পাদক এস এম বাবু, উপজেলা যুবদলের আহবায়ক আলাউদ্দিন সোহেল, যুগ্ন আহবায়ক কাজি রাব্বি, জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি রাজু আহম্মেদ জাকির, উপজেলা ছাত্র দলের আহবায়ক ছাদ্দাম ফারহাদ, উপজেলা ছাত্র দলের সদস্য সচিব শেখ পারভেজ ইসলাম, কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম (শহিদ), ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল আজিজ গাইন, নলতা ইউনিয়ন বিএনপি নেতা কিসমোতুল্লাহ বারি প্রমুখ।

বক্তাগন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা: শহিদুল আলমের শুভেচ্ছা ও সালাম জানিয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।

কর্মী সমাবেশে ইউনিয়ন বিএনপির বিভিন্ন ওয়ার্ডের কর্মী-সমার্থকগণ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

গ্রাম পুলিশ সদস্যদের বেতন বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গ্রাম পুলিশ সদস্যদের বেতন বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ICT কোচিংবিস্তারিত পড়ুন

ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন,বিস্তারিত পড়ুন

৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন

নতুন এক দেশ গঠনের স্বপ্ন নিয়ে বাংলাদেশের মানুষ ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধেবিস্তারিত পড়ুন

  • শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী
  • টেকনাফে যৌথবাহিনীর অভিযানে গুলি বিনিময়, সেনাসদস্য আহত: আইএসপিআর
  • শেখ হাসিনার রেখে যাওয়া গুণ্ডা-পাণ্ডা গার্মেন্টসে আগুন দিচ্ছে: রিজভী
  • শ্রমিক আন্দোলনে অর্থায়ন, ১২০ ব‍্যক্তি ও প্রতিষ্ঠানের ব‍্যাংক হিসাব তলব
  • ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
  • বাংলাদেশকে এআই প্রয়োগ ও উদ্ভাবনে সক্ষম একটি দেশে পরিণত করতে হবে : রাষ্ট্রপতি
  • ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী
  • মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী
  • পরিদর্শক থেকে পদোন্নতি পেয়ে এএসপি হলেন যে ৭৮ কর্মকর্তা
  • ২০২৭ সালের ছুটির প্রজ্ঞাপন জারি: ঈদুল ফিতরে ৫, আজহায় ৬ দিন ছুটি
  • ভারতে যাওয়ার সময় ‘স্টপ লিস্টে’ নাম থাকায় নিষিদ্ধ যুবলীগ নেতা আটক