কালিগঞ্জের চাম্পাফুল ইউনিয়নে ধানের শীষ প্রতিকে কাজী আলাউদ্দীনের গণসংযোগ


সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ- আশাশুনি) আসনে ধানের শীষ প্রতিক বিজয়ের লক্ষে কালিগঞ্জ উপজেলার ৩নং চাম্পাফুল ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র উদ্যোগে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এতে সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনের ধানের শীষের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীনের পক্ষে সাধারণ ভোটারদের কাছে দলের বার্তা পৌঁছে দেয়া হয়।
স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল থেকে ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দীন চাম্পাফুল ইউনিয়নের বিভিন্ন বাজার, সড়ক ও জনবহুল এলাকায় গণসংযোগ করেন এবং লিফলেট বিতরণ করেন।
এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার সার্বিক উন্নয়ন, গণতন্ত্র ও ভোটাধিকার পুন:রুদ্ধারে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
সাতক্ষীরা জেলায় বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার ও বিদ্যুৎ সাশ্রয়ে সাধারণ জনগণকে উদ্বুদ্ধকরণেরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় কমিউনিটি রেডিওতে আইন বিষয়ক সচেতনতামূলক টক শো অনুষ্ঠিত
স্বদেশ সংস্থার বাস্তবায়নে “আইন ও সালিশ কেন্দ্র (আসক) সুইজারল্যান্ড দূতাবাস এবং গ্লোবালবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাতক্ষীরার কালিগঞ্জের চাম্পাফুল পৈতৃক জমির হারির টাকা পরিশোধ না করা এবং মামলাবিস্তারিত পড়ুন


