কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ


সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় সামাজিক বনায়নের আওতায় প্রায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করা হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী উপজেলার মৌতলা ইউনিয়নের জেলে পাড়া থেকে সাপখালী ব্রিজ হয়ে মৌতলা বাজারমুখী সাপখালী খালের দুই পাশে এসব চারা রোপণ করা হয়।
উপজেলা বন বিভাগের উদ্যোগে রোপণ করা চারার মধ্যে রয়েছে বাবলা, তেঁতুল, কদবেল, আমলকি, রেইনট্রি, জারুল, অর্জুন ও ঝাউগাছসহ বিভিন্ন প্রজাতির বৃক্ষ। সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে এসব চারা রোপণের ফলে ভবিষ্যতে সড়কটি সবুজ বেষ্টনীতে পরিণত হওয়ার পাশাপাশি স্থানীয় পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
বৃক্ষরোপণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সামাজিক বন বিভাগ, যশোর রিজিয়নের বিভাগীয় বন কর্মকর্তা অমিতা মন্ডল, সাতক্ষীরা এসএফএনটিসির ভারপ্রাপ্ত কর্মকর্তা জিএম মারুফ বিল্লাহ এবং কালিগঞ্জ এসএফপিসির ডেপুটি রেঞ্জার আওছাফুর রহমান।
এ সময় সামাজিক বন বিভাগ কর্তৃক গঠিত ৪০ সদস্যের কমিটির সভাপতি আব্দুর রাশেদ পল্টুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণের পর চারাগুলো যাতে নষ্ট না হয় এবং যথাযথভাবে বেড়ে উঠতে পারে, সে জন্য পরিচর্যায় বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, সড়কের দুই পাশে রোপণ করা চারাগুলো যথাযথভাবে পরিচর্যা ও সংরক্ষণ করা হলে আগামী দিনে এ সড়কটি একটি সবুজ সড়কে পরিণত হতে পারে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

ধর্ষণ, চাঁদাবাজি ও অন্যের বাড়িঘর ভাংচুরের ঘটনায় কালিগঞ্জের হেমায়েত বিএনপি থেকে বহিষ্কার
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ত্রাস মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ হেমায়েত আলীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ
সাতক্ষীরার কালিগঞ্জে প্রতিকূল আবহাওয়ার সুযোগ নিয়ে ১০-১২ জন অজ্ঞাত ব্যক্তিকে বাংলাদেশে অবৈধভাবেবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে আইনসম্মত সমাধানের আহ্বানে সংবাদ সম্মেলন
সাতক্ষীরার কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে চলমান বিরোধের শান্তিপূর্ণ ও আইনসম্মত সমাধানের আহ্বানবিস্তারিত পড়ুন


