বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে অনৈতিক কাজের অভিযোগে শিক্ষক আটক

কালিগঞ্জে শিশু ছাত্রীর সাথে অনৈতিক কাজের অভিযোগে সাতক্ষীরার কালিগঞ্জের সেই শিক্ষক আক্তারুজ্জামান তুহিনকে (২২) আটক করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শন ওহিদুর রহমানের নেতৃত্বে পুলিশ সদস্যরা উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে রঘুনাথপুর গ্রামের লম্পট শিক্ষকের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে।

ভুক্তভোগী শিশু ছাত্রীর নানা জানান, উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মোবারক গাজীর ছেলে ও রহমতপুর তা-লিমুল কুরআন নূরানী মাদ্রাসার আবরি শিক্ষক আক্তারুজ্জামান তুহিন নিজ বাড়িতে প্রাইভেট পড়ানোর আড়ালে একাধিক শিশু ছাত্রীদের সাথে জোরপূর্বক অনৈতিক কাজ করে আসাছিলো।

গত ১০ এপ্রিল বিকেলে তার নাতনী ৮ বছর বয়সী তৃতীয় শ্রেণির ছাত্রী ২৬ বছর বয়সী খালাকে সাথে নিয়ে শিক্ষক তুহিনের বাড়িতে আরবি পড়তে যায়। ওই সময়ে শিক্ষক তুহিন প্রাইভেট পড়ানোর আড়ালে শিশু মেয়েটিকে ঘরের মধ্যে নিয়ে জোরপূর্বক ধর্ষণ চেষ্টা চালায়। শিশু ছাত্রীর গোঙ্গানির একপর্যায়ে শিশুর খালা দ্রুত ঘরের মধ্যে গেলে শিক্ষক তুহিন ঘর থেকে বের হয়ে যায়।

এরপর ওই শিশুর নানাসহ পরিবারের সদস্যরা মাদ্রাসার সুপার জনৈক হাফেজ ইউনুস আলীকে জানাতে গেলে জানাতে পারেন, শিক্ষক তুহিন ইতিপূর্বে প্রায় ২১ জন শিশুর সাথে অনৈতিক কাজ করেছে। বিষয়টি মাদ্রাসা সুপার, ম্যানেজিং কমিটির সভাপতিসহ অন্য সদস্যরা বিচার বসিয়ে মিমাংসা করেছে এবং শিক্ষক তুহিনকে মাদ্রাসা থেকে বহিস্কার করেছে বলে জানতে পারেন তিনি। পরবর্তীতে তিনি বাদী হয়ে কালিগঞ্জ থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় শিক্ষক তুহিনকে আটক করা হয়। একই ঘটনায় ইতিপূর্বে অন্য আরেকজন শিশু ছাত্রীর পিতা বাদী হয়ে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেছেন।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার (৪ জুন) বেলা ২ টার দিকে আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

প্রসঙ্গত, শিক্ষক তুহিনের অপকর্মের ঘটনাটি গত ৪ মে বার্তা বাজারের বিঘ্নযোগের- ৫ পর্বে অনুসন্ধানীমূলক এই রিপোর্ট টি প্রচার করা হয়। এরপর থেকে ওই শিক্ষক পলাতক ছিলো। তবে স্থানীয় এক নেতার সহযোগিতায় শিক্ষক তুহিন বিভিন্ন সময়ে ভুক্তভোগীদের হুমকি দিয়ে আসছিলো।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের নবাতকাটি গ্রামে এক গৃহবধূকে টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরেবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রী মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যানিকেতন দারুল উলুম চৌমুহনী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় সাতক্ষীরা-৩বিস্তারিত পড়ুন

কালিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে এমপি রবিউল বাশারের আকস্মিক পরিদর্শন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সহকারী কমিশনার (ভূমি) অফিস আকস্মিক পরিদর্শনবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
  • কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ
  • ধর্ষণ, চাঁদাবাজি ও অন্যের বাড়িঘর ভাংচুরের ঘটনায় কালিগঞ্জের হেমায়েত বিএনপি থেকে বহিষ্কার
  • সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ
  • কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে আইনসম্মত সমাধানের আহ্বানে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা
  • দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু
  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা