মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে গলায় ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা

কালিগঞ্জে ছকিনা খাতুন (৫০) নামের এক নারী গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে।

তিনি উপজেলার মৌতলা ইউনিয়নের মোড়ল পাড়া গ্রামের মৃত কোরবান মোড়লের স্ত্রী।

বুধবার (২৫ আগস্ট) ভোর ৫ টার দিকে বাড়ির পাশে নিম গাছের সাথে ওড়নার সাহায্যে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

মৃতের বড় ছেলে রফিকুল ইসলাম মোড়ল জানান, বুধবার ভোরে পড়শীদের চিৎকারে তার ঘুম ভেঙে যায়। বাহির হয়ে দেখেন তার মায়ের দেহ নিম গাছের সাথে ঝুলছে। পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় তার মায়ের নিথর দেহ মাটিতে নামায়। তিনি আরো জানান প্রায় দেড় বছর যাবত তার মা মানসিক ভারসাম্যহীন ছিলেন। এর আগে কয়েকবার আত্নহত্যা করার চেষ্টা করেছে।

স্থানীয় ইউপি সদস্য মশিউর রহমান পলাশ জানান, শওকত হোসেনসহ ৪-৫ জন জেলে নিম গাছের সাথে ঝুলন্ত অবস্থায় ওই বিধবা নারীকে দেখতে পায়। এসময় তাদের চিৎকারে শুনে আশপাশের লোকজন ছুটে এসে ছকিনার মরদেহ মাটিতে নামায়। পরবর্তীতে থানায় খবর দিলে পুলিশ এসে ঘটনা স্থল পরিদর্শন করে।

কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক মনির তরফদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ছকিনা খাতুনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা শাখার যুব উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তি ও টেকসই উন্নয়ন এরবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রহমতপুরে স্বেচ্ছাশ্রমে দুটি সড়ক সংস্কার করেছেন স্থানীয়বিস্তারিত পড়ুন

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা

এবিএম কাইয়ুম রাজ : জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আহত ও শহীদদেরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন
  • সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ
  • কালিগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৪
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • কালীগঞ্জে স্বর্ণের দুলের লোভে শিশুকে হত্যা: বিক্ষুব্ধ জনতার গণধোলাইয়ে ঘাতক নারী নিহত
  • রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  • বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • সাতক্ষীরায় কমিউনিটি রেডিওতে আইন বিষয়ক সচেতনতামূলক টক শো অনুষ্ঠিত