শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত-১

সাতক্ষীরার কালিগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সুজিত কাপালি (৫০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল আরোহি সুজিত মন্ডল (৪০)।

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার মৌতলা বাসস্ট্যান্ডে ঘটনাটি ঘটেছে।

দুর্ঘটনা কবলিত ট্রাকটি পুলিশ জব্দ করেছে। তবে চালক ও হেলপার পালিয়েছে।

নিহত সুজিত কাপালি শ্যামনগর উপজেলার পদ্দপুকুর ইউনিয়নের খুঁটিকাটা গ্রামের মৃত হরিপদ মন্ডলের ছেলে। আহত সুজিত মন্ডল একই ইউনিয়নের কামালগাতী গ্রামের তারাপদ কাপালির ছেলে।

প্রত্যক্ষদর্শী কালিগঞ্জের আশরাফ হোসেন জানান, সুজিত কাপালি ও সুজিত মন্ডল সাতক্ষীরা থেকে পাসপোর্ট নিয়ে পদ্দপুকুরে তাদের বাড়িতে ফিরছিলেন। একপর্যায়ে তারা কালিগঞ্জ-মুন্সিগঞ্জ সড়কের মৌতলা বাসস্ট্যান্ডে পৌঁছালে একটি পিকআপ ওভারটেক করতে যায় চালক সুজিত কাপালি। এসময় বিপরীতে দিক থেকে আসা একটি ট্রাকের সাথে তাদের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে দুজনই গুরুতর আহত হন। পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সুজিত কাপালিকে মৃত ঘোষণা করেন।আশাংকাজনক অবস্থায় সুজিত মন্ডলকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হালিমুর রহমান বাবু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দূর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোন লিখিত অভিযোগ থানায় দায়ের করেনি।
লিখিত অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে তিনি জানান।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী

নিজস্ব প্রতিনিধি: দক্ষতা অর্জনের পর প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সঙ্গে সরাসরি যুক্ত করতেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টে সাতক্ষীরা জেলার আবেদনকারী সাংবাদিকদের ২০২৬-২৭ অর্থবছরের প্রথম কিস্তিরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজিঃবিস্তারিত পড়ুন

  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব
  • টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন