বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে বজ্রপাত সহিষ্ণু ২ শতাধিক তালের চারা রোপন

তালগাছ এক পায়ে দাড়িয়ে, সব গাছ ছাড়িয়ে, উঁকি মারে আকাশে। বাঙালি দর্শনে অনেক গাছ থাকলেও তালগাছের কথা উঠে এসেছে বারবার। বজ্রপাতের মতো প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে দেশব্যাপী ১০ লাখ তালগাছ রোপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এরই অংশ হিসেবে বজ্রপাত প্রতিরোধে প্রধানমন্ত্রীর নির্দেশ এবং আহ্বানে সাড়া দিয়ে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে মৌতলা থেকে পাওখালি রাস্তার দুই পাশে ২ শতাধিক তালগাছের চারা রোপণ এবং বীজ বপণ করা হয়েছে।

কালিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার রবিউল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান, কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইকবাল আহমেদ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ তালের চারা রোপণ করেন।

উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী বলেন, বজ্রপাতে বাংলাদেশে প্রাণহানির ঘটনা দিন দিন বাড়ছে। তালগাছ বজ্রপাত প্রতিরোধসহ প্রাণহানি কমাতে সহায়ক ভূমিকা পালন করে।

এছাড়া তালগাছ দীর্ঘদিন জীবিত থেকে মানুষের উপকার করে। তালগাছ থেকে ঘর নির্মাণের মূল্যবান কাঠ ও জ্বালানি পাওয়া যায়। এ গাছ রস ছাড়াও কাঁচা ও পাকা সুস্বাদু ফল দিয়ে থাকে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার রবিউল ইসলাম জানান, বজ্রপাত প্রতিরোধে প্রধানমন্ত্রীর নির্দেশ এবং আহ্বানে সাড়া দেশব্যাপী ১০ লাখ তালগাছ রোপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে কালিগঞ্জে তালগাছের চারা রোপণ এবং বীজ বপণ কর্মসূচি পালন করা হয়েছে।

তিনি বলেন, কালিগঞ্জ একটি বৃষ্টিপ্রবণ এলাকা। বৃষ্টিপাতের সময় এ এলাকায় বজ্রপাতও হয় প্রচুর। বজ্রপাতে মানুষসহ অনেক পশু-পাখি মারা যায়। ক্ষতি হয় মূল্যবান গাছ-পালারও।

বিশেষজ্ঞদের মতে, উঁচু গাছেই বেশি বজ্রপাত হয়। উঁচু গাছ থাকলে এলাকায় বজ্রপাতে প্রাণহানি লাঘব হয়। বজ্রপাতে মৃত্যু ঠেকানোর জন্য উঁচু তালগাছই সবচেয়ে কার্যকর।

উপজেলার মৌতলা থেকে পাওখালি পর্যন্ত রাস্তার দুই ধারে, গ্রামীণ মেঠোপথে তালগাছ লাগানোর কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানিয়ে তিনি বলেন, এর ফলে শুধু প্রাণহানিরোধই নয়, পরিবেশের ভারসাম্যও রক্ষা হবে। এ কর্মসূচি স্থানীয় ভাবে চলমান থাকবে। এখন থেকে নতুন কোন রাস্তা নির্মাণ হলে, সঙ্গে তালের চারা রোপন করা হবে বলেও জানান তিনি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান

ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে পদত্যাগ করে হঠাৎ আলোচনায় আসেন পার্বত্য চট্টগ্রামবিষয়কবিস্তারিত পড়ুন

  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • বিদ্যুতের দাম বাড়লো
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের
  • মশক নিধন সফরে বাধা: ‘ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের!