শুক্রবার, জুলাই ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে বৃদ্ধার গলায় ফাঁস দিয়ে মৃত্যু নিয়ে নানা গুঞ্জন

কালিগঞ্জে গলায় ওড়না পেচিয়ে মোমেনা খাতুন (৬৪) নামে এক বৃদ্ধার রহস্যজনক মৃত্যু হয়েছে।
তার এই মৃত্যু নিয়ে এলাকায় আত্মহত্যা নাকি হত্যা এ নিয়ে নানান গুঞ্জন শুরু হয়েছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের সোনাটিকারী গ্রামে শনিবার রাত সাড়ে ৮টার দিকে।
সে ঐ গ্রামের পিয়ার আলী কারিকরের স্ত্রী।

মৃতের ছেলে শফিকুল ইসলাম জানান, ‘আমার মা মোমেনা খাতুন দীর্ঘদিন যাবত মানসিক ভারসাম্যহীন হয়ে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। পরবর্তীতে শনিবার (২৪ জুলাই) রাত সাড়ে ৮ টার দিকে খাওয়ার সময় মাকে খোঁজাখুঁজি করার একপর্যায়ে বাড়ির পাশে আমগছের ডালে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। পরবর্তীতে কালিগঞ্জ থানা পুলিশকে অবহিত করলে থানার উপ-পরিদর্শক গোবিন্দ আকর্ষণ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যায়।’

এ বিষয়ে উপ-পুলিশ পরিদর্শক গোবিন্দ আকর্ষণ বলেন, ‘ঘটনাস্থলে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করার সময় সন্দেহজনক মনে হওয়ায় ময়নাতদন্তের জন্য লাশ সাতক্ষীরা সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।’

কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, ‘এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মামলা নাম্বার- ৩৪।’

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত

সাতক্ষীরা-৩ আসনের দেবহাটা-কালিগঞ্জের ঐতিহাসিক ভূমিহীন আন্দোলনের অন্যতম প্রতীক শহীদ জায়েদার ২৮তম শাহাদাতবিস্তারিত পড়ুন

কালীগঞ্জে স্বর্ণের দুলের লোভে শিশুকে হত্যা: বিক্ষুব্ধ জনতার গণধোলাইয়ে ঘাতক নারী নিহত

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা কাশিবাটি গ্রামে স্বর্ণের কানের দুলের লোভে ফারজানা (৯)বিস্তারিত পড়ুন

রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বারদহা বাজারে কিশোর রাফাত হোসেন (১৭) হত্যার রহস্য উদঘাটনবিস্তারিত পড়ুন

  • বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • সাতক্ষীরায় কমিউনিটি রেডিওতে আইন বিষয়ক সচেতনতামূলক টক শো অনুষ্ঠিত
  • কালিগঞ্জের আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কালিগঞ্জে ভুয়া চিকিৎসকে ৬ মাসের কারাদণ্ড
  • রাতে সাতক্ষীরার কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ
  • সবুজায়নে কালিগঞ্জে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি শুরু
  • ফলগাছের সাথে একেমন শত্রুরা
  • সাতক্ষীরার আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার
  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত