বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে ভারতীয় রেনুপোনাসহ আটক-৩, ভ্রাম্যমান আদালতে জরিমানা

সাতক্ষীরার কালিগঞ্জে ভারতীয় বলদার ১৬ পলি রেণুপোনা, প্রাইভেটকার, মোটরসাইকেলসহ ৩ চোরাকারবারী কে আটক করে স্থানীয়রা থানা পুলিশে সোপর্দ করেছে।

শুক্রবার (৭ মে) ভোর ৪টার দিকে কালিগঞ্জ উপজেলার সীমান্তবর্তী গান্ধুলিয়া মোড় হতে তাদের আটক করা হয়।

আটককৃত চোরাকারবারীরা হলো সাতক্ষীরার দেবহাটা উপজেলার উত্তর পারুলিয়া গ্রামের মৃত আতিয়ার সরদারের পুত্র রবিউল ইসলাম (৫৫), দক্ষিণ পারুলিয়া গ্রামের জামাল মোড়লের পুত্র মিল্টন মোড়ল (৩২) ও নাংলা গ্রামের জামান উদ্দীন তালুকদারের পুত্র রবিউল ইসলাম(৩৬)।

থানার উপ-পরিদর্শক শিহাবুল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল হতে চোরাকারবারীদের ব্যবহৃত প্রাইভেটকার (ঢাকা-মেট্রো-গ-১১-৩৫৬৩), মটরসাইকেল (সাতক্ষীরা ল-১২-১৫৬০) সহ ওই ৩ চোরাকারবারীকে আটক করে থানায় নিয়ে যায়।

সূত্রে জানা যায়, বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট খন্দকার রবিউল ইসলাম বেলা সাড়ে ১১টার দিকে থানায় এসে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে চোরাকারবারীদের ১লক্ষ টাকা জরিমানা করেন। জব্দকৃত গাড়ী দুটি ছেড়ে দেয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, কালিগঞ্জের বাঁশঝাড়িয়া সীমান্ত এলাকায় বিজিবির চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন যাবৎ চোরাকারবারীরা ভারত হতে ফেন্সিডিল, গাঁজা, মাছের পোনা, মদ সহ বিভিন্ন সামগ্রী বাংলাদেশে এনে প্রাইভেটকার সহ বিভিন্ন কৌশলে বিভিন্ন জায়গায় পাচার করে আসছে। শুক্রবার রাতে ভারত থেকে গলদা চিংড়ীর রেনু পোনা নিয়ে চোরাকারবারীরা প্রাইভেটকার যোগে পাচার করার সময় গান্ধুলিয়া নামক স্থানে ওৎপেতে থাকা স্থানীয় যুবক রবিউল ইসলাম, হাসান, আনসার সহ একাধিক ব্যক্তি তাদের আটক করে। ঐসময় চোরাকারবারীরা মাছের পোনা গুলি আটক করে কালিগঞ্জ থানায় অবহিত করলে থানার উপ-পরিদর্শক শিহাবুল হোসেন ঘটনাস্থল থেকে প্রাইভেটকার মোটরসাইকেল গলদা রেনু সহ ৩ চোরাকারবারী কে আটক করে থানায় নিয়ে আসে।

একই রকম সংবাদ সমূহ

কালীগঞ্জে স্বর্ণের দুলের লোভে শিশুকে হত্যা: বিক্ষুব্ধ জনতার গণধোলাইয়ে ঘাতক নারী নিহত

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা কাশিবাটি গ্রামে স্বর্ণের কানের দুলের লোভে ফারজানা (৯)বিস্তারিত পড়ুন

রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বারদহা বাজারে কিশোর রাফাত হোসেন (১৭) হত্যার রহস্য উদঘাটনবিস্তারিত পড়ুন

বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে বিভিন্ন অপরাধের ঘটনায় দায়ের হওয়া বিচারাধীন মামলাগুলোরবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • সাতক্ষীরায় কমিউনিটি রেডিওতে আইন বিষয়ক সচেতনতামূলক টক শো অনুষ্ঠিত
  • কালিগঞ্জের আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কালিগঞ্জে ভুয়া চিকিৎসকে ৬ মাসের কারাদণ্ড
  • রাতে সাতক্ষীরার কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ
  • সবুজায়নে কালিগঞ্জে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি শুরু
  • ফলগাছের সাথে একেমন শত্রুরা
  • সাতক্ষীরার আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার
  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • কালিগঞ্জে সাপের দংশনে গৃহবধূর মৃত্যু