বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে মাস্ক ব্যবহার নিশ্চিতে মোবাইল কোর্ট

কালিগঞ্জ উপজেলার নলতা হাটখোলা ও বাজার খোলাসহ সাতক্ষীরা কালিগঞ্জ সড়কে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে শতভাগ মাস্ক ব্যবহার নিশ্চিত করতে মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়েছে।

কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম এই অভিযান পরিচালনা করেন।

অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালিগঞ্জ ইউএনও অফিসের পেশকার শফিকুল ইসলাম, নলতা ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি আলহাজ্জ আনিছুজ্জামান খোকন, করোনা এক্সপার্ট টিম এর টিম লিডার আবু হাসান, সদস্য ও মানবাধিকার জনকল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ আজহারুল ইসলাম, করোনা এক্সপার্ট টিম এর সদস্য আশিকুর রহমান, কালিগঞ্জ থানা পুলিশের সদস্য প্রমুখ।

অভিযান পরিচালনাকালে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ প্রতিরোধে সকলকে মাস্ক পরতে অনুরোধ করা হয়। অনেকের মুখে মাস্ক না থাকায় তাদেরকে বিভিন্ন অংকের জরিমানা করা হয়। অনেকে মাস্ক পরিধান করে ব্যবসা পরিচালনা করার কারণে তাদেরকে ধন্যবাদ জানানো হয় এবং গণপরিবহন গুলোতে সামাজিক দূরত্ব বজায় রাখা হচ্ছে কিনা তদারকি করা হয়।

অভিযান চলাকালে শাস্তিমুলক ব্যবস্থা হিসেবে মোবাইল কোর্টে বিভিন্ন জনকে বিভিন্ন অঙ্কের অর্থদন্ড প্রদান করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কালীগঞ্জে স্বর্ণের দুলের লোভে শিশুকে হত্যা: বিক্ষুব্ধ জনতার গণধোলাইয়ে ঘাতক নারী নিহত

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা কাশিবাটি গ্রামে স্বর্ণের কানের দুলের লোভে ফারজানা (৯)বিস্তারিত পড়ুন

রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বারদহা বাজারে কিশোর রাফাত হোসেন (১৭) হত্যার রহস্য উদঘাটনবিস্তারিত পড়ুন

বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে বিভিন্ন অপরাধের ঘটনায় দায়ের হওয়া বিচারাধীন মামলাগুলোরবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • সাতক্ষীরায় কমিউনিটি রেডিওতে আইন বিষয়ক সচেতনতামূলক টক শো অনুষ্ঠিত
  • কালিগঞ্জের আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কালিগঞ্জে ভুয়া চিকিৎসকে ৬ মাসের কারাদণ্ড
  • রাতে সাতক্ষীরার কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ
  • সবুজায়নে কালিগঞ্জে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি শুরু
  • ফলগাছের সাথে একেমন শত্রুরা
  • সাতক্ষীরার আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার
  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • কালিগঞ্জে সাপের দংশনে গৃহবধূর মৃত্যু