সোমবার, আগস্ট ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে শিক্ষার গুণগত মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: শিক্ষার গুণগত মান উন্নয়নে কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সোমবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল।

তিনি বলেন, দেশ উন্নয়ন করতে হলে শিক্ষার মানোন্নয়নের কোন বিকল্প নাই। বিদ্যালয় পরিস্কার পরিচ্ছন্নতা, প্রতিষ্ঠান প্রধানের আবেদন সাপেক্ষ সকাল নয়টা থেকে বিকাল তিনটা পর্যন্ত প্রতিষ্ঠান পরিচালনা, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ভর্তি ফিস নীতিমালা-২০২৪
অনুযায়ী সেশন চার্জসহ ভর্তি ফি ৫০০ টাকা ও টিউশন ফিস নীতিমালা-২০২৪ অনুযায়ী টিউশন ফিসসহ অন্যান্য ফিস নিতে হবে। সরকারি নীতিমালা বহির্ভূত শিক্ষার্থীদের নিকট থেকে কোন অর্থ আদায় করা যাবে না।

এ সময় আরও বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: বাকী বিল্লাহ, কালিগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোছা: কামরুন্নাহার, ডি আর এম আইডিয়াল কলেজের অধ্যক্ষ শেখ আবুল বাসার, কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: হায়াত আলী, ডা: মুজিব রুবী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান, ঘোনা দাখিল মাদ্রাসার সুপার নজরুল ইসলাম, তারালী আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবু দাউদ, সন্ন্যাসীর চক ইবতেদায়ী মাদ্রাসার সহকারী শিক্ষক সফিকুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন কালিগঞ্জ মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, মাদ্রাসা সমিতির সাধারণ সম্পাদক শফিউল্লাহসহ উপজেলার সাতটি কলেজ, চল্লিশটি মাধ্যমিক বিদ্যালয় ও পঁচিশটি মাদ্রাসার প্রধানগণ প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা

ভারতের কলকাতায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দুই বাসিন্দার মৃত্যুরবিস্তারিত পড়ুন

দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের পশ্চিম মৌতলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মেহের আলীবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু

সাতক্ষীরার কালিগঞ্জে গলায় রশি দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় (মো. রাশিদুল ইসলাম) নামেবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা
  • সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন
  • সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ
  • কালিগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৪
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • কালীগঞ্জে স্বর্ণের দুলের লোভে শিশুকে হত্যা: বিক্ষুব্ধ জনতার গণধোলাইয়ে ঘাতক নারী নিহত
  • রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  • বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন