বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে ৪ জুয়াড়ীকে ৭ দিনের কারাদন্ড

কালিগঞ্জে ৪ জন জুয়াড়ীকে ভ্রাম্যমাণ আদালতে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

দন্ডপ্রাপ্তরা হলেন উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের নৌবাজপুর এলাকার মৃত দাউদ আলী সানার ছেলে শহিদ আলী সানা (৪০), মুকুন্দ মধুসূদনপুর এলাকার আব্দুল হামিদ সরদারের ছেলে শিমুল হোসেন (৩২), বন্দকাটি এলাকার মৃত কাদের বক্স গাজীর ছেলে আব্দুর রশিদ (৪৫) ও কৃষ্ণনগর এলাকার ইব্রাহিম গাজীর ছেলে শহিদুল ইসলাম (৩৭)।

বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম এ সাজা প্রদান করেন।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর ৫ টার দিকে উপ-পরিদর্শক সিয়াবুল ইসলামের নেতৃত্বে পুলিশ সদস্যরা নৌবাজপুর এলাকায় জুয়া বিরোধী অভিযান পরিচালনা করেন। ওই সময়ে শহিদ আলী সানার বাড়িতে জুয়া খেলা অবস্থায় ৪ জনকে আটক করা হয়। জুয়ার আসর থেকে ২ হাজার ৪ টাকা ও খেলার তাস জব্দ করা হয়েছে।

পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪ জুয়াড়ীকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। আসামিদেরকে বেলা ১২ টার দিকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত

বাংলাদেশ আনসার ও ভিডিপি বাহিনী কালিগঞ্জ উপজেলা কর্তৃক আয়োজিত দশ দিনব্যাপী মৌলিকবিস্তারিত পড়ুন

কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা

ভারতের কলকাতায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দুই বাসিন্দার মৃত্যুরবিস্তারিত পড়ুন

দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের পশ্চিম মৌতলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মেহের আলীবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা
  • সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন
  • সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ
  • কালিগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৪
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • কালীগঞ্জে স্বর্ণের দুলের লোভে শিশুকে হত্যা: বিক্ষুব্ধ জনতার গণধোলাইয়ে ঘাতক নারী নিহত
  • রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন