সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষক বিশ্বনাথ অধিকারী ও সেলিনা সুলতানা

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন বসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিশ্বনাথ অধিকারী শীলন এবং শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত হয়েছেন চকদাড়ি খড়িতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সেলিনা সুলতানা।

এছাড়া উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন সোনাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বৃন্দাবন বিশ্বাস ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন পানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পারভীন আক্তার।

উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. মোস্তাফিজুর রহমান গত ১৪/০৯/২০২২ তারিখে উশিঅ/কালি/সাত/২২/৭০৬ নং স্মারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে উপজেলার সেরা প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছে ছনকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ বিদ্যুৎসাহী সমাজকর্মী স্বরাব্দীপুর প্রাথমিক বিদ্যালয়ের আবু তৈয়েব খান, শ্রেষ্ঠ এসএমসি উত্তর ভাড়াশিমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মাহমুদ আলম, শ্রেষ্ঠ কাব শিক্ষক ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তনুপা সরকারি, শ্রেষ্ঠ কর্মচারি হিসাব সহকারী মোঃ নাসির উদ্দীন, শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার একেএম মোস্তাফিজুর রহমান এবং ঝরে পড়ার হার উল্লেখযোগ্য কমাতে সক্ষম হওয়ার কৃতিত্ব অর্জন করেছে খানজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

প্রাথমিক শিক্ষা পদক-২০২২ এর সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা পর্যায়ে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বিশ্বনাথ অধিকারী শীলন এবং সহ-সম্পাদক (মহিলা) সেলিনা সুলতানাসহ অন্যান্য ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারিদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন সংগঠনের সভাপতি এস এম গোলাম রহমান, শিক্ষক নেতা প্রসাদ কুমার রায়, শাহিনা আক্তার, আমির হোসেন মিঠু, আবু যোবায়ের, রবিউল ইসলাম, ফারুকুজ্জামান, মোস্তাফিজুর রহমান, নুরুন্নাহার, আছিয়া পারভীন আলো, শফিকুল ইসলাম, ইয়াদ আলী, জাকিয়া সুলতানা, মুকুল, দেবদাস, সঞ্জয়, জাহিদ, মনিরুল ইসলাম, ইয়াছির আরাফাত প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের নবাতকাটি গ্রামে এক গৃহবধূকে টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরেবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রী মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যানিকেতন দারুল উলুম চৌমুহনী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় সাতক্ষীরা-৩বিস্তারিত পড়ুন

কালিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে এমপি রবিউল বাশারের আকস্মিক পরিদর্শন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সহকারী কমিশনার (ভূমি) অফিস আকস্মিক পরিদর্শনবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
  • কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ
  • ধর্ষণ, চাঁদাবাজি ও অন্যের বাড়িঘর ভাংচুরের ঘটনায় কালিগঞ্জের হেমায়েত বিএনপি থেকে বহিষ্কার
  • সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ
  • কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে আইনসম্মত সমাধানের আহ্বানে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা
  • দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু
  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা