বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জ প্রেসক্লাবে দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আহবানের প্রতি সংহতি জানিয়ে অন্যান্য বছরের ন্যায় এবার পবিত্র মাহে রমজানে ইফতার পার্টির আয়োজন না করে কালিগঞ্জ প্রেসক্লাব দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে।

সোমবার (১০ এপ্রিল) বেলা সাড়ে ১০ টায় উপজেলা অফিসার্স ক্লাবে এই ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ আব্দুল হামিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং অসহায় ব্যক্তিবর্গের মাঝে ইফতার সামগ্রীর প্যাকেট তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরা।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আজাহার আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্যাহ, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও উজ্জীবনী ইনস্টিটিউটের প্রধান শিক্ষক ফিফা রেফারী শেখ ইকবাল আলম বাবলু, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক গাজী মিজানূর রহমান, কালিগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক সনৎ কুমার গাইন, নলতা প্রেস ক্লাবের সভাপতি আহাদুজ্জামান আহাদ, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মুকুল প্রমুখ।

এ সময় প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ সাদেকুর রহমান, যুগ্ম সম্পাদক মাসুদ পারভেজ ক্যাপ্টেন, সাংগঠনিক সম্পাদক আরাফাত আলী, দপ্তর সম্পাদক শেখ মাহবুবুর রহমান সুমন, সদস্য আফজাল হোসেন, জিএম মামুন, জামাল উদ্দীন, আব্দুল মাজিদ, ফজলুল হক, রফিকুল ইসলাম, মোঃ শের আলী, মাসুদ খানসহ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান থেকে অতিথিবৃন্দ ৫৫ জন দরিদ্র অসহায় নারী ও পুরুষের মাঝে ইফতার সামগ্রী হিসেবে ছোলা, খেজুর, চিড়া, সিমাই, চিনি ও মুড়ি সম্বলিত একটি করে প্যাকেট বিতরণ করেন।

পবিত্র রমজান মাসে নিজেদের সামর্থ অনুযায়ী অসহায় মানুষের পাশে দাড়ানোর জন্য আমন্ত্রিত অতিথিবৃন্দ কালিগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটিসহ সকল সদস্যবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

একই রকম সংবাদ সমূহ

কালীগঞ্জে স্বর্ণের দুলের লোভে শিশুকে হত্যা: বিক্ষুব্ধ জনতার গণধোলাইয়ে ঘাতক নারী নিহত

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা কাশিবাটি গ্রামে স্বর্ণের কানের দুলের লোভে ফারজানা (৯)বিস্তারিত পড়ুন

রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বারদহা বাজারে কিশোর রাফাত হোসেন (১৭) হত্যার রহস্য উদঘাটনবিস্তারিত পড়ুন

বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে বিভিন্ন অপরাধের ঘটনায় দায়ের হওয়া বিচারাধীন মামলাগুলোরবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • সাতক্ষীরায় কমিউনিটি রেডিওতে আইন বিষয়ক সচেতনতামূলক টক শো অনুষ্ঠিত
  • কালিগঞ্জের আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কালিগঞ্জে ভুয়া চিকিৎসকে ৬ মাসের কারাদণ্ড
  • রাতে সাতক্ষীরার কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ
  • সবুজায়নে কালিগঞ্জে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি শুরু
  • ফলগাছের সাথে একেমন শত্রুরা
  • সাতক্ষীরার আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার
  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • কালিগঞ্জে সাপের দংশনে গৃহবধূর মৃত্যু