কুমিল্লায় হাসিনার দেশে ফেরার মিছিল, নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ নেতা-কর্মী গ্রেপ্তার


কুমিল্লা নগরে শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার বিষয়টি নিয়ে মিছিল করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আহসান উদ্দিন টুটুলসহ ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কুমিল্লা নগরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার বিষয়টি নিয়ে মিছিল করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার দুপুরে এ তথ্য জানান কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন কুমিল্লা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আহসান উদ্দিন টুটুল। তিনি মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহারের অনুসারী। গ্রেপ্তার অন্যরাও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী।
শুক্রবার জুমার নামাজের খুতবা চলাকালে নগরের চকবাজারের কাছে নুরপুর-তেলিকোনা সড়কে এ মিছিল হয়। পরে মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এতে দেখা যায়, একটি ব্যানার নিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল শুরু করেন নেতা-কর্মীরা। এ সময় তাঁরা শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে বিভিন্ন স্লোগান দেন। তাঁদের কয়েকজনের হাতে লাঠি ও মুখে মাস্ক দেখা যায়। মিছিলটি ৩০ সেকেন্ড থেকে এক মিনিট স্থায়ী হয়।
পুলিশ জানায়, ভিডিও দেখে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্ত করা হয়। পরে শুক্রবার বিকেল থেকে রাতভর নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৮ জনকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও কোতোয়ালি মডেল থানা-পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, মিছিলে অংশ নেওয়া অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

পর্যটকশূন্য সাজেক থমথমে, চলছে না যানবাহন
পাহাড়ের বুকজুড়ে মেঘের আনাগোনা, সবুজ পাহাড়ের সারি আর দিগন্তবিস্তৃত প্রাকৃতিক সৌন্দর্য—এসব দেখতেবিস্তারিত পড়ুন

ধর্ম-বর্ণ নির্বিশেষে সব জনগোষ্ঠীকে নিয়ে রাজনীতি করতে চায় বিএনপি: মীর শাহে আলম
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ধর্ম-বর্ণবিস্তারিত পড়ুন

ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় সরকার, পল্লীবিস্তারিত পড়ুন


