মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

চোরাকারবারিদের হাতে ভারতের বিএসএফ সদস্য আহত হওয়ার অভিযোগের প্রেক্ষিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৬ এপ্রিল) সকালে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাতাড়ি সীমান্তে আন্তর্জাতিক মেইন পিলার ৯৩০-এর ৯ এস থেকে ৫০ গজ ভারতের অভ্যন্তরে বালাটারি এলাকায় বৈঠক অনুষ্ঠিত হয়। বিজিবি-১৫ ব্যাটালিয়নের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজিবি জানায়, এক ঘণ্টাব্যাপী বৈঠকে বিজিবির ৮ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন লালমনিরহাট বিজিবি-১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম তৌহিদুল আলম এবং বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ৩৮ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী ইন্দ্রেশ কুমার যাদভ।

বৈঠকে বিএসএফ প্রতিনিধি দল বিজিবিকে জানায়, গত ৪ এপ্রিল গভীর রাতে বালাতাড়ি সীমান্তে আন্তর্জাতিক পিলার ৯৩০/১০-এস-এর নিকট ভারতীয় নারায়ণগঞ্জ ক্যাম্পের কর্তব্যরত একজন বিএসএফ সদস্য বাংলাদেশি আট থেকে নয়জন চোরাকারবারির ঢিলের আঘাতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনার উভয় দেশের চোরাকারবারিরা জড়িত থাকতে পারে বলেও জানায় বিএসএফ।

ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি রোধকল্পে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর টহল তৎপরতা বৃদ্ধিসহ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের ব্যাপারে উভয়পক্ষ সম্মত হন।

বৈঠক শেষে বিএসএফ কর্তৃক উদ্ধার করা ১টি মোবাইল সেট, ২টি বাংলাদেশি সিম কার্ড এবং সন্দেহভাজন বাংলাদেশি চোরাকারবারিদের নাম বিজিবির নিকট হস্তান্তর করে বিএসএফ প্রতিনিধি দল।

বিজিবি আরও জানায়, উভয় বাহিনীর মধ্যে বিদ্যমান শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে সীমান্ত এলাকায় সৃষ্ট যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা একে অপরের সার্বিক সহযোগিতা ও যোগাযোগের মাধ্যমে দ্রুত সমাধান করে উভয় বাহিনীর মধ্যে বিরাজমান বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

একই রকম সংবাদ সমূহ

বাংলাদেশ থেকে ফিরিয়ে নিতে ৩ লাখ রোহিঙ্গা বাছাই করেছে মিয়ানমার

মিয়ানমারের জান্তা সরকার শনিবার (১৫ আগস্ট) জানিয়েছে, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যেবিস্তারিত পড়ুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন ৪ নেতা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে নতুন করে চার নেতাকে সদস্য হিসেবেবিস্তারিত পড়ুন

বিএনপির জনপ্রিয়তার মূল কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল

বিএনপির জনপ্রিয়তার মূল কারিগর খালেদা জিয়া বলে মন্তব্য করেছেন বিএনপির রাষ্ট্রপতি পদপ্রার্থীবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি ও সম্মাননা প্রদান
  • মন্ত্রিসভা কি বড় বা রদবদল হচ্ছে? কয়েকজনকে নিয়ে আলোচনা
  • ৪৮ বছর বিএনপির মহাসচিবের দায়িত্বে ছিলেন যারা, কে কতদিন?
  • বিএনপি ও সরকারের তিন গুরুত্বপূর্ণ পদে সম্ভাব্য উত্তরসূরি যারা
  • চট্টগ্রামের সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাস লিকেজ: নিহত বেড়ে ৮
  • একযোগে ৭ এএসপি ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর
  • ৯০-এর ছাত্র-জনতার আন্দোলনের মূর্ত প্রতীক ছিলেন খালেদা জিয়া: রিজভী
  • ১৫ আগস্ট ঘিরে নিরাপত্তা নিশ্চিতে মাঠে থাকছে সোয়াট-বোম্ব ডিসপোজাল ইউনিট
  • রাজনীতির কণ্টকাকীর্ণ পথ পেরিয়ে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল
  • রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা
  • সালাহউদ্দিন স্থানীয় সরকারে ও স্বরাষ্ট্রে এ্যানি
  • মির্জা ফখরুলই হলেন বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী