বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন করেছেন শহীদ জিয়া : সাবেক এমপি হাবিব

কলারোয়া প্রতিনিধি: বিএনপির প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, বিএনপি উন্নয়ন ও উৎপাদনের রাজনীতিতে বিশ্বাসী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন ঘটিয়ে কৃষিতে উৎপাদন বাড়িয়েছিলেন। উন্নয়ন ও উৎপাদনের চাকাকে সচল করেছিলেন। কৃষিপ্রধান দেশে কৃষিতে আধুনিকায়ন ঘটিয়েছে বিএনপি।

সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় কলারোয়ায় সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের বাসভবন চত্বরে আয়োজিত কৃষকদলের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

উপজেলা কৃষকদলের আহবায়ক মাস্টার মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে উপজেলার কেঁড়াগাছি ও কুশোডাঙ্গা কৃষকদলের পক্ষ থেকে সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

হাবিবুল ইসলাম হাবিব আরও বলেন, বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী বলেই মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চায়। শহীদ জিয়া কৃষিতে উন্নয়ন ঘটিয়ে দেশের সমৃদ্ধি আনয়ন করেছিলেন। যুব ও নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি করে বেকারত্ব দূর করেছিলেন। সকলকে নিবেদিতপ্রাণ হয়ে বিএনপির সাংগঠনিক বুনিয়াদ আরও সুদৃঢ় করতে তৃণমূল পর্যায়ে কাজ করতে হবে।

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক আলি হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হেসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু, শিক্ষা বিষয়ক সম্পাদক প্রভাষক সালাউদ্দিন পারভেজ, উপজেলা কৃষকদলের সদস্য সচিব মনিরুজ্জামান মনি, যুগ্ম আহবায়ক শাহাবুদ্দিন, যুগ্ম আহবায়ক আনারুল ইসলাম, কৃষকদলের নেতা জিয়াউর রহমানকে (জিয়া), আব্দুল মজিদ বিশ্বাস, রবিউল ইসলাম সুজন, অহিদুজ্জামান খোকা, শেখ রফিকুল ইসলাম, আমিন হোসেন, শফিউল্লাহ বাবু প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত