সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরের মঙ্গলকোট ইউনিয়নে কোভিড-১৯ ক্যাম্পেইন কর্মসূচী সফল কেন্দ্রে টিকা পেল ৬০০ জন

করোনা মহামারীর হাত থেকে রক্ষা পেতে সারাদেশব্যপি কোভিড-১৯ ক্যাম্পেইন কর্মসূচী ঘোষণা করা হয়। তারই ধারাবাহিকতায় যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোট ইউনিয়ন পরিষদে চত্বরে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে শনিবার দিনব্যাপী কোভিড-১৯ ক্যাম্পেইন কর্মসূচী পালিত হয়েছে। শুভ উদ্ভোধন করেন মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন।

কোভিড-১৯ ক্যাম্পেইন কর্মসূচী সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে কিনা সেজন্য কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন ও উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা আলমগীর হোসেন পর্যবেক্ষণে মঙ্গলকোট ইউনিয়ন পরিষদে আসেন এবং পর্যবেক্ষণ শেষে সন্তোষ প্রকাশ করেন।

এসময় উপস্থিত ছিলেন, ট্যাগ অফিসার উপজেলা সমাজ সেবা অফিসার তরিকুল ইসলাম, বিট পুলিশিং কর্মকর্তা এস আই বিপ­ব কুমারসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের সভাকক্ষে সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত টিকা দেওয়া কার্যক্রম বিরতিহীন চলে। ইউনিয়নের তিনটি বুথে ৬ শ’ টিকা দেওয়া হয়েছে। টিকা দেওয়ার জন্য মানুষের যথেষ্ট উৎসাহ দেখা গেছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে স্বাস্থ্যবিধি মেনে টিকা দেওয়া হয়েছে। যাদের মাক্স ছিলনা তাদেরকে পরিষদের পক্ষ থেকে মাক্স দেওয়া হয়েছে।

কোভিড-১৯ ক্যাম্পেইন কর্মসূচীর বাস্তবায়ন করতে নিয়োজিত ছিল স্বাস্থ্যকর্মী রওশনারা খাতুন, হাবিবুর রহমান ও আসাদুজ্জামান। সহকারী হিসাবে তিনজন ফ্যামিলিপ­্যানিং এবং কয়েকজন ছাত্র সহযোগিতা করেছেন। তাছাড়া ইউপি সদস্য ও গ্রাম পুলিশগণ বাইরে সহযোগিতা করেছেন। বয়স্কদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়া হয়েছে। যার ফলে রেজিষ্ট্রেশনকৃত অনেকেই টিকা দিতে পারেন নাই। সে কারণে কেন্দ্রে ছিল উপছে পড়া ভীড়।

মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন বলেন, উৎসব মুখর পরিবেশে নিরাপদ দূরত্ব বজায় রেখে মাক্স পরিধান করে টিকা দিয়েছেন। আমার ইউনিয়নের সচিব মোকলেছুর রহমান, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা রেজাউল খা, ইউপি সদস্য জহির রায়হান, লুৎফর রহমান, আশরাফ আলীসহ অন্যান্য সদস্যগণ, ৪ টি বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা, গ্রাম পুলিশগণ, ভলেন্টিয়ারগণ সুষ্ঠু সুন্দরভাব কোভিড-১৯ ক্যাম্পেইন কর্মসূচীতে অংশগ্রগন করে সফল করায় তাদের ধন্যবাদ জানায়।

একই রকম সংবাদ সমূহ

চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

যশোরের চৌগাছায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের নবাতকাটি গ্রামে এক গৃহবধূকে টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরেবিস্তারিত পড়ুন

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি

দখলবাজি, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতেবিস্তারিত পড়ুন

  • নতুন স্বপ্ন, নতুন পথচলা বি.জে.এস.এম মডেল কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ
  • আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
  • প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা
  • ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী
  • পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা
  • সময়মতো হামের টিকা না দেওয়ায় বর্তমান সরকারকে খেসারত দিতে হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
  • নৈতিক শিক্ষা ছাড়া পুঁথিগত বিদ্যা অনেক সময় ভয়ংকর হয়ে ওঠে: পানিসম্পদমন্ত্রী
  • জাতিসংঘে ভাষণের মাধ্যমে শান্তির দিশারী রূপে আবির্ভূত হয়েছেন তারেক রহমান
  • সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা
  • ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক