কেশবপুরে কোভিড-১৯ টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করলেন সংসদ সদস্য শাহীন চাকলাদার


যশোরের কেশবপুরে করোনা ভাইরাস প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে কোভিড-১৯ টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। পঁাজিয়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলামের সভাপতিত্বে সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলার পঁাজিয়া ইউনিয়ন পরিষদে শনিবার সকালে প্রধান অতিথি হিসাবে আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে করোনা ভাইরাস প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে কোভিড-১৯ টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেছেন সংসদ সদস্য শাহীন চাকলাদার।
উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার আলমগীর হোসেন, থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দীন ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পঁাজিয়া ইউপির সাবেক চেয়ারম্যান ইয়ার মাহমুদ, কবি নজরুল ইসলাম, পঁাজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আহাদ আল বাহার, সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মনি, তরুণ সমাজসেবক জসিম উদ্দিন, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আবু সাঈদ লাভলু প্রমুখ।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

সাড়ে ছয় বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭,৯৬৩ শিশুর
২০২০ সাল থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত সাড়ে ছয় বছরে সারা দেশেবিস্তারিত পড়ুন

ধর্ম যার যার, পরিচয় আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা যে যেই ধর্মেরই হই না কেন, ধর্মবিস্তারিত পড়ুন

মানিকগঞ্জে ১২ পূজামণ্ডপ পরিদর্শন করলেন খাদ্যমন্ত্রী
মানিকগঞ্জ সদর উপজেলার ১২টি দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয়বিস্তারিত পড়ুন


