মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুর প্রেসক্লাবে সাংবাদিকদের স্বাস্থ্য সুরক্ষায় ইউএনও’র মাক্স প্রদান

যশোরের কেশবপুর প্রেসক্লাবের সাংবাদিকদের স্বাস্থ্য সুরক্ষায় মাক্স প্রদান করেছেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার।

সোমবার দুপুরে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন সাংবাদিকদের স্বাস্থ্য সুরক্ষার জন্য কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ- উজ- জামান খান ও সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তীর হাতে মাস্ক তুলে দেন। নিজে প্রেসক্লাব এসে সাংবাদিকদের স্বাস্থ্য সুরক্ষার জন্য মাক্স প্রদান করে আরও একটা সুনাম অর্জন করলেন। তাঁর এ মানবতার জন্য কেশবপুর প্রেসক্লাব ধন্যবাদজ্ঞাপন করেছেন।

 
দেশে করোনা ভাইারাস থেকে রক্ষা পেতে কেশবপুরের মানুষকে সুরক্ষার জন্য পরিকল্পনানুযায়ী কঠোর পরিশ্রম করে চলেছেন এম এম আরাফাত হোসেন। জীবনের ঝুকি নিয়ে নিজে পায়ে হেটে জনপদের মানুষকে ভালো রাখতে, নিরাপদে রাখতে নিজ হাতে মাক্স পরিয়ে দিচ্ছেন। উপজেলার একপ্রান্ত থেকে অপরপ্রান্ত পর্যন্ত দিন-রাত ছুটে চলেছেন কেশবপুরের জনগণকে ভাল রাখতে। করোনা ভাইরাসে আক্রান্ত ব্যাক্তির বাড়ীতে বাড়ীতে হাজির হচ্ছেন খাদ্য ও ঔষধ সহায়তা নিয়ে। করোনা ভাইরাসে মৃত ব্যাক্তিদের শবদাহের জন্য একটা শক্তিশালী কমিটি গঠন করে দিয়েছেন। বিভিন্ন ইউনিয়ন গঠিত করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সাথে মিটিং-সিটিং করে তাদের নিয়ে বাজার প্রদক্ষিণ করতেও দেখা গেছে তাঁকে।

অন্যদিকে জনপদের বিপথগামী জনগণকে এবং ব্যবসায়ীদের ভ্রাম্যমান আদালত বসিয়ে জরিমানা করছেন। আবার জনগনের নিকটতম বন্ধু হিসেবে কাজ করে চলেছেন তিনি। এগুলো সবই হলো মানবতাপ্রেমী কাজ। পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। নিজের আত্মতৃপ্তিতে এইভাবে কাজ করে চললে অচিরেই উচ্চ পদে ধাবিত হতে পারেন। কেশবপুর থেকে এইভাবে কাজ করে কেউ বিমুখ হননি। এহেন একজন সৎ, নির্ভীক, দেশপ্রেমীক মানুষ আজ দেশের এই অসময়ে প্রয়োজন মনে করেন সচেতন মহল।

অবশেষ তিনি জনগণকে জানাতে চান, শুধু  প্রশাসনের দিকে তাকিয়ে নয়, এবারে আমাদের কিছু করার পালা। আমাদের অবহেলায় নিজেদের জীবন হারাচ্ছি। আর নয়, আসুন, আমরা এই ঈদের পরবর্তী সময় থেকে শপথ নিই, শতভাগ মাস্ক পরার, সামাজিক দূরত্ব বজায় রাখার এবং সময়মতো টিকা নেবার। এই মহামারীর শেষ হবেই, যদি আপনি-আমি চাই।

একই রকম সংবাদ সমূহ

এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে: ইসি সচিব

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপজেলাভিত্তিক করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। এবিস্তারিত পড়ুন

৯ কারণে বাতিল হতে পারে ইমাম-পুরোহিতদের সম্মানি ও উৎসব ভাতা

দেশের মসজিদ, মন্দির, বৌদ্ধ বিহার ও গির্জাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদেরবিস্তারিত পড়ুন

অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন নীতিমালা প্রণয়ন হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় চলাচলকারী ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন বিধি ও নীতিমালাবিস্তারিত পড়ুন

  • শিগগিরই সাড়ে ১১ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • ইমাম-মুয়াজ্জিন-খাদেম-পুরোহিতরা ৩ ক্যাটাগরিতে মাসিক সম্মানী পাবেন
  • প্রতিশোধ-সংঘাতের রাজনীতি আর দেখতে চাই না: রাষ্ট্রপতি
  • উপজেলা নির্বাচনে নিষিদ্ধ পোস্টার-মিছিল
  • ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
  • কমিশনের প্রস্তাব কাটছাঁট করে নতুন পে স্কেল অনুমোদন, যেসব জায়গায় পরিবর্তন হলো
  • কার পেনশন কত বাড়বে
  • ‘আমি তোমাদেরই লোক’ : ঠাকুরগাঁওয়ে গণসংবর্ধনায় রাষ্ট্রপতি
  • সন্তানকে সম্পত্তি দান করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা
  • ‘এমপিওভুক্ত শিক্ষকদের ভোটের বাইরে রাখার চিন্তাভাবনা করছে নির্বাচন কমিশন’
  • ঢাকার যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে