শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কোটা আন্দোলনে গুলিবিদ্ধ স্বামীর মৃত্যু, দুদিন পর শোকে স্ত্রীর আত্মহত্যা

কোটা সংস্কার আন্দোলনে শনিবার গুলিবিদ্ধ হয়ে মারা যান জিসান। সোমবার স্বামীর শোকে আত্মহত্যা করে মারা গেছেন জিসানের স্ত্রী মিষ্টি।

১৪ মাস আগে প্রেম করে বিয়ে হয়েছিল তাদের। ছেলে জিসানের মৃত্যুর খবর পেয়ে দক্ষিণ আফ্রিকা থেকে দেশে চলে আসেন জিসানের বাবা বাবুল সরদার। এরই শোকের মধ্যে শোক।

এলাকাবাসীর ধারণা, স্বামীর শোকেই তার স্ত্রী আত্মহত্যা করেছেন। বেশ কিছু দিন আগে ছেলে বাবার কাছে মোটরসাইকেল চেয়েছিল। সড়ক দুর্ঘটনার ভয়ে ছেলেকে মোটরসাইকেল কিনে দেননি বাবা বাবুল সরদার। পানি সরবরাহ প্রতিষ্ঠানে কাজ করতেন জিসান আহমেদ।

এলাকাবাসী জানান, ২০ জুলাই রায়েরবাগে ২ নম্বর গলিতে দোকানে পানি সরবরাহের সময় শ্বশুরবাড়ির সামনেই গুলিবিদ্ধ হন তিনি। ঢাকা মেডিকেলে নিলে তাকে মৃত ঘোষণা করা হয়।

জিসানের শ্বশুর মতিউর রহমান বলেন, ‘আমরা ওপর থেকে ডাকতেছি, পুলিশ গুলি করতেছে তুমি পিছে আসো। এই গলিতে তখন লোক ভরা ছিল।’ জিসান ফিল্টার পানির চাকরি করত। দোকানে দোকানে পানি দিত। যে সময় আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী সংগঠনের লোকজনের গোলাগুলি শুরু হয়েছিল, সেই সময় জিসান পানি সরবরাহ করতে এসেছিল এখানে।

বাবুল সরদার বলেন, জিসানের মৃত্যুতে ভেঙে পড়েন পুত্রবধূ মিষ্টি। জিসানের প্যান্ট-শার্ট নিয়ে বসে থাকত। আমি বলছি, তুমি খাও, বলে খাব জিসানকে এনে দাও। সোমবার সকালে আত্মহত্যা করেন তিনি। পরে যাত্রাবাড়ী থানা পুলিশ এসে তার লাশ উদ্ধার করে নিয়ে যায়।

একই রকম সংবাদ সমূহ

বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালকে ১ মিলিয়ন ডলার সহায়তা দিলো বাংলাদেশ

আকস্মিক ও ভয়াবহ বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপালের ত্রাণ ও মানবিক কার্যক্রমেবিস্তারিত পড়ুন

সমাজবিরোধী অপশক্তি যেন মাথাচাড়া দিয়ে না উঠে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজবিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারেবিস্তারিত পড়ুন

মাথাব্যথা হয়েছে, মাথা কর্তন করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় ও আন্তর্জাতিকভাবে বিতর্কিত এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করেবিস্তারিত পড়ুন

  • মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে সংসদকে যা জানালেন মন্ত্রী আরিফুল
  • জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক
  • উল্টো পথে মন্ত্রীর গাড়ি, দুই মামলা দিল পুলিশ
  • আমি ফিরে এসেছি মানুষ ও দেশের জন্য: মির্জা আব্বাস
  • ২০২৭ সালেও দুই পর্বে বিশ্ব ইজতেমা, তারিখ ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ-জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
  • গাজী নজরুলের নাম দেখে স্পিকার বললেন ‘জি এম তো নাই’, বাতিল হলো প্রশ্ন
  • স্থায়ী কমিটির সভাপতি নিয়ে বিরোধ : বিরোধীদল ওয়াকআউট করলেও বসেছিলেন এমপি হাসনাত
  • আসিফসহ তার অপকর্মের ‘নেপথ্যের নায়কদের’ তথ্য চেয়ে ক্রীড়া মন্ত্রণালয়ে চিঠি
  • পে-স্কেলের গেজেট প্রকাশের প্রক্রিয়া শুরু, খসড়া মুদ্রণে
  • নতুন বেতন কাঠামোয় পুরোনোদের বেতন কত বাড়বে
  • এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি